যুক্তরাষ্ট্রে সক্রিয় হয়ে উঠেছে কিলাউইয়া আগ্নেয়গিরি
, ১১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কিলাউইয়া আগ্নেয়গিরি থেকে ক্রমাগত লাভা উদগিরণ হচ্ছে। এর ফলে হাওয়াইয়ের আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই লাভা উদগিরণের বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে।
এই উদগিরণটি গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এর বর্তমান চক্রের ৩২তম ঘটনা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মধ্যরাতের ঠিক পরেই হালেমাউমাউ ক্রেটার-এর উত্তর দিক থেকে প্রথম লাভা বেরোতে শুরু করে। এরপর সকালের দিকে এর দক্ষিণ প্রান্ত এবং মধ্যবর্তী তৃতীয় একটি অংশ থেকেও লাভা নিঃসরণ হতে দেখা যায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার অনুমান অনুযায়ী, এই উদগিরণে প্রতি সেকেন্ডে প্রায় ৬,৭৫০ কিউবিক ফুট লাভা নির্গত হয়েছে, যা দিয়ে প্রতি মিনিটে প্রায় পাঁচটি অলিম্পিক-আকারের সুইমিং পুল ভরে ফেলা সম্ভব। উদগিরণ শেষ হওয়ার পর, লাভা প্রবাহ ক্রেটার ফ্লোরের প্রায় ৪০-৫০% অংশ ঢেকে ফেলেছে। কর্মকর্তারা সতর্ক করে বলেছে, ঠা-া হতে থাকায় এই লাভা প্রবাহ ধীরে ধীরে আরও কয়েকদিন ধরে প্রবাহিত হতে পারে।
হাওয়াই স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ-এর মতে, সালফার ডাইঅক্সাইড এবং এর ফলে সৃষ্ট ভগ চোখ ও শ্বাসতন্ত্রে অস্বস্তি তৈরি করতে পারে। বিশেষ করে হাঁপানি বা অন্যান্য ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি ক্ষতিকর। এই অগ্ন্যুৎপাতে কাচের মতো আগ্নেয় টুকরাও তৈরি হয়েছে, যা স্থানীয়ভাবে কিছু শারীরিক ঝুঁকি তৈরি করছে।
হাওয়াই দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ হাওয়াই আইল্যান্ডে অবস্থিত কিলাউইয়া বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি। এটি রাজধানী হনুলুলু থেকে প্রায় ২০০ মাইল (৩২০ কিলোমিটার) দক্ষিণে অবস্থিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০ দিনে ৬০০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ভারত সমর্থিত’ সাত সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে মুসলিম সহযাত্রীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আতঙ্ক ছড়ালো এক হিন্দুত্ববাদী
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তার সর্বনিম্ন পর্যায়ে ট্রাম্প
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ খোরাসান: সুপ্ত সম্পদের ভা-ার ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৭
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তানের দুটি শহরে ১৪৪ ধারা জারি
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তানের দুটি শহরে ১৪৪ ধারা জারি
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবৈধ অভিবাসীদের পোশাক ও মুখ তল্লাশি করতে পারবে যুক্তরাজ্যের পুলিশ
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানালো তার ছেলে
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কার
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)