যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় ৮২ শিশু নিহত
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুদ্ধবিরতির কার্যকরের পর থেকে গাজায় অন্তত ৮২ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
গত জুমুয়াবার এক বিবৃতিতে সংস্থাটি এই পরিস্থিতিকে ভয়াবহ সহিংসতার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খবর আনাদোলু এজেন্সির।
জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো বলেছে, ‘ইউনিসেফের কাছে থাকা তথ্য অনুযায়ী, ১০ অক্টোবরের পর থেকে গাজায় এখন পর্যন্ত অন্তত ৮২ শিশু নিহত হয়েছে।
এটি আবারও এক ভয়াবহ চিত্র তুলে ধরে, যা অবশ্যই বন্ধ হওয়া দরকার।’
গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ৩৮৬ জন নিহত এবং ৯৮০ জন আহত হয়েছে।
এদিকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৩৫০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার সবগুলোই তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর আশপাশে সংঘটিত হয়েছে, যেখানে অন্তত ১২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে সাতজন নারী, ৩০ জন শিশু এবং বহু আহতের ঘটনা আছে।
যদিও ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে গাজায় বসবাসের পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। অভিযোগ রয়েছে, সন্ত্রাসী ইসরায়েল এখনো ত্রাণবাহী ট্রাক প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে, যা চুক্তির মানবিক প্রোটোকল লঙ্ঘনের শামিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তড়িঘড়ি ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদন্ড দিচ্ছে সন্ত্রাসী ইসরায়েল
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ফিলিস্তিনিদের মাথার খুলি এবং বিকৃত মৃতদেহ ভর্তি ৬৬টি বাক্স হস্তান্তর
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনি হত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাসে হামলা পাকিস্তানিদের
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খরচ কমাতে কর্মী ছাঁটাই করছে জেনারেল মোটরস
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্মী ছাঁটাইয়ে যাচ্ছে ডেইলি মেইল
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দখলদারদের সজ্জিত সামরিক যানের দিকে তাক করা অস্ত্রই বলে দেয় কত জানবাজ একেকজন বীর যোদ্ধা
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী নেতানিয়াহুর কার্যালয় ও বিমানবাহিনী সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান শিগগিরই -আইআরজিসি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানকে ভেঙে ফেলতে চায় সন্ত্রাসী ইসরায়েল
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুরক্ষাবলয়হীন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এখন সন্ত্রাসী ইসরায়েলের ‘মানবঢাল’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)