যুদ্ধবিরতির পর গাজায় ১৫০০-এর বেশি ভবন ধ্বংস করেছে সন্ত্রাসী ইসরায়েল
, ২১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজার অনেক এলাকা সন্ত্রাসী ইসরায়েল নিয়ন্ত্রণে রেখেছে। ওইসব এলাকায় এক হাজার পাঁচশ’র বেশি ভবন ধ্বংস করেছে সন্ত্রাসী ইসরায়েল। বিবিসির বিশ্লেষণে এই খবর উঠে এসেছে।
উপগ্রহচিত্রের বিশ্লেষণে ৮ নভেম্বর তোলা সর্বশেষ ছবির সঙ্গে নতুন কিছু ছবি তুলনা করে দেখা হয়েছে।
মাত্র এক মাসেরও কম সময়ের মধ্যে ইসরায়েলি দখলদার বাহিনীর (আইডিএফ) নিয়ন্ত্রিত ফিলিস্তিনি পাড়া-মহল্লাগুলো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। তবে ধ্বংস হওয়া ভবনের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। কারণ কিছু এলাকার উপগ্রহচিত্র বিশ্লেষণ করা সম্ভব হয়নি।
বিশেষজ্ঞদের মতে, এসব ধ্বংসযজ্ঞ মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে।
ট্রাম্পের গাজার জন্য প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার ওপর ভিত্তি করেই এই যুদ্ধবিরতি কার্যকর হয়। ওই পরিকল্পনায় স্পষ্টভাবে বলা হয়েছিলো, ‘সব ধরনের সামরিক অভিযান, বিমান ও আর্টিলারি হামলাও বন্ধ থাকবে। ট্রাম্প পরবর্তীতেও একাধিকবার বলেছে, ‘যুদ্ধ শেষ’।
বিবিসি ভেরিফায়েড উপগ্রহচিত্রভিত্তিক ভিজ্যুয়াল বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধবিরতি চলার পরও ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ব্যাপকভাবে ভবন ধ্বংসের কাজ চালিয়ে যাচ্ছে। তারা যুদ্ধবিরতির আগে ও পরে তোলা রাডারচিত্র বিশ্লেষণে পরিবর্তন শনাক্ত করার জন্য একটি অ্যালগরিদম ব্যবহার করেছে, যা ধ্বংসের ইঙ্গিত দিয়েছে। এরপর হাতে গোনা পদ্ধতিতে দৃশ্যমানভাবে ধ্বংস হওয়া ভবনের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষণে গাজার উত্তর, দক্ষিণ ও পূর্ব সীমান্ত বরাবর চলা ইয়েলো লাইনের পেছনে ধ্বংস হওয়া ভবনগুলোর ওপর নজর দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতীয়দের নাগরিকত্ব ত্যাগের সংখ্যা দিন দিন বাড়ছে
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলা, নিহত ৪
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রথমবারের মতো ২ কোটি টন ছাড়াবে মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে টানাপোড়েনে বিচারকরা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিল্লিতে বোমা হামলার পর থেকে হেনস্থার শিকার কাশ্মীরের মুসলিম ডাক্তাররা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে অসংখ্য বাস-ট্রাক-গাড়ি
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইসরায়েল প্রতিদিন যুদ্ধাপরাধ করে’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ লেবাননে ইসরায়েলের ডজনখানেক বিমান হামলা, যুদ্ধবিরতি আরও নাজুক
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিম তীরে ২০১৭ সালের পর সর্বোচ্চ স্তরে ইসরায়েলি বসতি স্থাপন -জাতিসংঘ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় ৮২ শিশু নিহত
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমারা
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাগরিকত্ব বাতিলের ঝুঁকিতে যুক্তরাজ্যের ৯০ লাখ মুসলিম নাগরিক, ঝুঁকিতে আরও যেসব দেশ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)