রাস্তা থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল!
, ০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আবারও শিয়ালের কামড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের মার্চে একই এলাকায় আরেক শিশুর মৃত্যু ঘটেছিল শিয়ালের কামড়ে। কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয় এমন ঘটনা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে।
গত সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া গ্রাম থেকে দুই বছর বয়সী হুমাইরা আক্তারকে টেনে নিয়ে যায় শিয়াল।
কিছুক্ষণ নিখোঁজ থাকার পর বাড়ির পাশের জঙ্গলে শিশুটির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে এলাকাবাসী।
নিহত হুমাইরা স্থানীয় অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে। তিনি বলেন, চাচার ঘর থেকে ফেরার পথে মেয়েটা হারিয়ে যায়। পরে পাশের ঝোপে তার লাশ পাই।
তিনি আরো জানান, হুমাইরার পুরো শরীরে শিয়ালের কামড়ের দাগ ছিল এবং শরীরের বড় অংশ প্রাণীটি খেয়ে ফেলেছিল।
পরিবারের অন্যান্য সদস্যরাও জানান, ঘটনার কিছুক্ষণ আগে দুটি শিয়ালকে ঘরের সামনে ঘুরে বেড়াতে দেখা গেছে।
স্থানীয়রা জানায়, প্রায় এক বছর আগেও একই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে দুই বছরের শিশু আরাফকে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে গিয়েছিল শিয়াল। জঙ্গলে তার লাশ পাওয়া যায়, তখনো শিয়ালটি দেহের পাশে দাঁড়িয়ে ছিল।
ঘটনার পর পুরো এলাকায় চরম ভীতি ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, শিয়ালের উপদ্রব নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে প্রশাসনের কার্যকর উদ্যোগ নিতে হবে। না হলে আরো বড় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভূমিকম্পে ঢাকায় ৫ লাখ বাড়ি ক্ষতির আশঙ্কা বেশি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশীয় গ্যাসক্ষেত্র বিদেশি কোম্পানিকে না দেয়ার দাবি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটের প্রতিবাদে শনিরআখড়ায় মহাসড়ক অবরোধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংককে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি -কাতারের প্রধানমন্ত্রী
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেবো’ হুমায়ুনকে হুমকি
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শীতের তীব্রতা বাড়ছে, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রের মায়ের মোবাইলে কুপ্রস্তাব জামাত নেতার!
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রায়েরবাজার থেকে ১১৪ জুলাই নিহতের লাশ উত্তোলন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাতের হিন্দু প্রার্থী নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)