লন্ডনে হাসিনার ঘনিষ্ঠদের ১৪শ’ কোটি টাকার সম্পদ জব্দ
, ২৫ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বাংলাদেশের ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান লন্ডনে থাকা ৯০ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের অপরাধ দমন সংক্রান্ত প্রতিষ্ঠান এনসিএ।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংশ্লিষ্ট দুই ব্যক্তির লন্ডনে থাকা ৯০ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের অপরাধ দমন সংক্রান্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রাইম অ্যাজেন্সি (এনসিএ), যা বাংলাদেশী টাকায় ১৪০০ কোটি টাকারও বেশি।
জব্দ সম্পদের প্রতিটি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, আইল অফ ম্যান বা জার্সিতে নিবন্ধিত কোম্পানিগুলোর মাধ্যমে কেনা হয়েছে বলে কোম্পানিগুলোর আবাসন নথিতে উল্লেখ আছে। একেকটি সম্পদ ১.২ মিলিয়ন পাউন্ড থেকে শুরু করে ৩৫.৫ মিলিয়ন পাউন্ডের মধ্যে কেনা হয়েছে।
গত বছর ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ও দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) যৌথ অনুসন্ধানে শায়ান ও শাহরিয়ারের নামে থাকা সম্পদের তথ্য উঠে আসে। এতে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের মালিকানায় থাকা প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ডের সম্পদের কথা জানা যায়।
এনসিএর জব্দ করা সম্পদের মধ্যে উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসের একটি অ্যাপার্টমেন্টও রয়েছে।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার বোন ও যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা গ্রেশাম গার্ডেনসের ওই অ্যাপার্টমেন্টে বসবাস করেছেন। সংবাদমাধ্যমটি ৭.৭ মিলিয়ন পাউন্ডে কেনা দুটি সম্পদ জব্দের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫৬৮ টিন ভেজাল গুড় জব্দ, লাখ টাকা জরিমানা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন থেকে ৭৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা সেতুতে একদিনে পৌনে ৩ কোটি টাকার টোল আদায়
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ঋণগ্রস্ত রিকশা চালকের আত্মহত্যা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে আইজিপির বাড়িতে চুরি!
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে -ইশরাক
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে -সেতুমন্ত্রী
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)