সারা দেশে গ্রেপ্তার ১১ হাজার
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৩ আগষ্ট, ২০২৪ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে গত বৃহস্পতিবার (১ আগস্ট) পর্যন্ত সারা দেশে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার। এর মধ্যে বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ২২২ জন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সহিংসতার পর এ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোথাও কোথাও ব্লক রেড দিয়ে অভিযান চালায় পুলিশ।
সংঘর্ষ-সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে ২৭৪টি। এসব মামলায় বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল পর্যন্ত তিন হাজার ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় ৩ হাজার ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও জানানো হয়, ডিএমপির ৫০টি থানায় মামলা হয়েছে ২৭৪টি।
অপরদিকে রাজধানীর আশপাশে ঢাকা জেলার ধামরাই, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার থানায় গতকাল পর্যন্ত মামলা হয়েছে ২৬টি। এসব মামলায় ৮ জনসহ এসব থানার অধীনে গ্রেপ্তার হন ২৮৭ জন।
গাজীপুরে গ্রেপ্তার হন মোট ৫১০ জন। তার মধ্যে গতকাল গ্রেপ্তার হন ১০ জন। এদিকে নারায়ণগঞ্জে ৫ জন গ্রেপ্তার হন। এ নিয়ে মোট ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জে।
চট্টগ্রাম মহানগরে গত বুধবার রাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মহানগর ও জেলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৯৮৯ জনে। এ অঞ্চলে ৩৪ মামলায় আসামি করা হয়েছে ৩৮ হাজার ২০০ জনকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও কমলো স্বর্ণের দাম
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি প্রস্তাব মালিক সমিতির
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র কল্পনাও করেনি ইরান এভাবে পাল্টা আঘাত করে চমকে দেবে
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশি তেলবাহী জাহাজের জন্য উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে ইরানী মুসলমানদের পক্ষে এবং সন্ত্রাসী ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ক্ষেপণাস্ত্র হামলাতেই শতশত বাড়ি-ঘর ধ্বংস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজার রাস্তায় বিধ্বস্ত হয়ে পড়ে থাকা দখলদারদের ট্যাংকগুলোকে সাধারণ কাজে ব্যবহার করছেন গাজাবাসী।
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়ায় ৮ মুসলিম দেশের তীব্র নিন্দা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ২৪ হাজার লিটার তেলবোঝাই লরি ১৬ ঘণ্টা পর উদ্ধার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা শরীফের ক্যালিগ্রাফি স্থাপন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












