সিরিয়ার ‘সার্বভৌমত্ব লঙ্ঘন’ করছে দখলদার সন্ত্রাসী ইসরায়েল
, ১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
সিরিয়ায় ইসরায়েলি ব্যাপক হামলাকে ‘সার্বভৌমত্বের ও আঞ্চলিক অখ-তার ব্যাপক লঙ্ঘন’ বলে অভিহিত করে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছে, মহাসচিব সিরিয়ার বিভিন্ন স্থানে শত শত ইসরায়েলি বিমান হামলায় বিশেষভাবে উদ্বিগ্ন। দেশজুড়ে সব ফ্রন্টে সহিংসতা প্রশমনের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে জাতিসংঘ মহাসচিব।
জাতিসংঘের ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এইচটিএস (তাহরির আল-শাম) সশস্ত্র গোষ্ঠীর কর্তৃপক্ষ দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েলি বাহিনী গোলান সীমান্ত অঞ্চলের শহর এবং সিরিয়ার একটি পরিত্যক্ত সামরিক পোস্ট দখল করে নিয়েছে বলে জানা গেছে। পার্বত্য গোলানে ইসরায়েলি ও সিরিয়ার বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখতে এবং বিচ্ছিন্নতার ক্ষেত্রগুলো তদারকি করার জন্য ১৯৭৪ সালের মে মাসে নিরাপত্তা পরিষদ কর্তৃক জাতিসংঘের ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্স-ইউএনডিওএফ প্রতিষ্ঠিত হয়েছিল। ইসরায়েলি বাহিনী কেবল বিচ্ছিন্ন অঞ্চলের কিছু অংশেই চলে যায়নি- তারা বিমান অভিযানও পরিচালনা করছে। পাশাপাশি সিরিয়ার উপকূলে নৌবাহিনীর জাহাজগুলোতে বোমা বর্ষণ করেছে।
এরদোগান-ব্লিংকেন বৈঠক: সিরিয়া ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠক করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। তুরস্কের প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে একযোগে কাজ করে সেই বিষয়ে জোর দিয়েছে দুই নেতা। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তুরস্ক যাতে সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তনের ক্ষেত্রে একযোগে কাজ করে তার উপর গুরুত্ব দেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০ দিনে ৬০০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ভারত সমর্থিত’ সাত সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে মুসলিম সহযাত্রীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আতঙ্ক ছড়ালো এক হিন্দুত্ববাদী
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তার সর্বনিম্ন পর্যায়ে ট্রাম্প
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ খোরাসান: সুপ্ত সম্পদের ভা-ার ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৭
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তানের দুটি শহরে ১৪৪ ধারা জারি
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তানের দুটি শহরে ১৪৪ ধারা জারি
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবৈধ অভিবাসীদের পোশাক ও মুখ তল্লাশি করতে পারবে যুক্তরাজ্যের পুলিশ
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানালো তার ছেলে
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কার
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)