সিসিইউ আর আইসিইউ উভয়ই জরুরি, কোনটার কাজ কি?
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
হাসপাতাল জগতে সিসিইউ আর আইসিইউ বেশ পরিচিত নাম। অধিকাংশ মানুষ জানেন এগুলো গুরুতর রোগীদের জন্য বিশেষ ইউনিট, কিন্তু কোনটার কাজ কি -তা পরিষ্কার ধারণা সবার নেই। তাই সহজে জেনে নিন-
ওঈট (Intensive Care Unit)- পুরো শরীরের জরুরি সংকটে এখানে ভরসা। আইসিইউ মূলত এমন রোগীদের জন্য, যাদের জীবন বাঁচাতে নিবিড় পর্যবেক্ষণ এবং মাল্টি-অর্গান সাপোর্ট প্রয়োজন।
যেমন- শ্বাসকষ্ট বা নিউমোনিয়া, স্ট্রোক, বড় কোনো দুর্ঘটনা বা আঘাত, সেপসিস (রক্তে গুরুতর সংক্রমণ), অপারেশনের পর রোগীকে নিবিড় পর্যবেক্ষণ দরকার হলে এবং কিডনি, লিভার বা লাং ফেইলিউর।
আইসিইউতে থাকে- ভেন্টিলেটর, মাল্টি-প্যারামিটার মনিটর, ডায়ালাইসিস সাপোর্ট, জরুরি ওষুধ, এবং ২৪ ঘণ্টা ট্রেইনড নার্স ও ডাক্তার।
সুতরাং আইসিইউ হলো শরীরের বিভিন্ন অঙ্গ যখন একসঙ্গে ঝুঁকিতে থাকে, তখন তার সার্বিক লাইফ-সাপোর্ট সেন্টার।
ঈঈট (Coronary Care Unit)- হৃদরোগীর জন্য বিশেষ যতেœর নাম। সিসিইউ হলো হৃদরোগ বা হার্ট-রিলেটেড ক্রাইসিসের রোগীদের জন্য স্পেশাল ইউনিট।
এখানে নেওয়া হয় মূলত হঠাৎ হার্ট অ্যাটাক, বুকে তীব্র ব্যথা (চেস্ট পেইন), হার্টবিট বেড়ে যাওয়া বা কমে যাওয়া (অ্যারিদমিয়া), হার্ট ফেইলিউর, হার্টে ব্লক ধরা পড়ার পর জটিলতা, অ্যাঞ্জিওপ্লাস্টি বা হার্ট সার্জারির পর জরুরি পর্যবেক্ষণ।
সিসিইউতে থাকে- কার্ডিয়াক মনিটর, ডিফিব্রিলেটর, জরুরি কার্ডিয়াক ওষুধ, অক্সিজেন সাপোর্ট, এবং হার্ট বিশেষজ্ঞদের সার্বক্ষণিক নজরদারি। অর্থাৎ সিসিইউ হলো হৃদরোগীদের জন্য একটি নিবিড়, বিশেষায়িত কেয়ার ইউনিট।
কখন রোগীকে আইসিইউ বা সিসিইউতে নেওয়া হয়?
আইসিইউতে নেওয়া হয় যখন- রোগীর শ্বাস বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়, অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করতে থাকে, গুরুতর ইনফেকশন ছড়িয়ে পড়ে, বড় অপারেশনের পর ভিটাল সাপোর্ট দরকার হয়।
সিসিইউতে নেওয়া হয় যখন- হঠাৎ তীব্র বুকে ব্যথা বা সন্দেহজনক হার্ট অ্যাটাক, হার্টবিট অনিয়মিত হয়ে যায়, রোগীর রক্তচাপ হার্টের সমস্যার কারণে অস্থিতিশীল, অ্যাঞ্জিওপ্লাস্টি/স্টেন্ট দেওয়ার পর নজরদারি দরকার, দীর্ঘদিনের হার্ট ফেইলিউর হঠাৎ খারাপ হয়ে যায়।
দুটোই জীবনরক্ষা ইউনিট। তবে আইসিইউ সারা শরীরের জটিল সংকট সামলায়, আর সিসিইউ বিশেষভাবে হার্টকে বাঁচানোর কাজ করে। আপনি বা পরিবারের কেউ হাসপাতালে যাওয়ার সময় এই পার্থক্য জানলে পরিস্থিতি বোঝা, সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক তথ্য ডাক্তারকে জানানো-সবই সহজ হবে।
প্রয়োজনে ডাক্তারের কাছে পরিষ্কারভাবে জানতে চান- কেন আইসিইউ/সিসিইউ দরকার, কি ঝুঁকি আছে, রোগীর সার্বিক অবস্থা কি? কেননা সচেতনতা জীবন বাঁচাতে সহায়ক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে জনপ্রিয় হচ্ছে বক চয়, জানুন উপকারিতা
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইফতারে হালিম কি স্বাস্থ্যসম্মত?
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে রমজানে যত প্রথা
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্বে খেজুর উৎপাদনে শীর্ষে কারা?
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে দই-চিড়া কেন খাবেন?
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখপুর জামে মসজিদ: ৪০০ বছর ধরে ছড়াচ্ছে শিক্ষার আলো
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইফতারে যেসব খাবার আপনাকে সুস্থ রাখবে পুরো রোযার মাস
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আসছে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইফতারে প্রাণ জুড়াবে বরিশালের ঐতিহ্যবাহী শরবত মলিদা
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থানকুনি পাতার জাদুকরী উপকারিতা জানেন?
২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাইম, শোল, পোয়ার মতো মাছের চামড়া যেভাবে কাজে লাগালেন গবেষকরা!
২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গরু-ঘোড়া নয়, লালমনিরহাটের মেঠো পথে চলছে ‘ছাগলের গাড়ি’
২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












