স্কুল-কলেজের ২ ছাত্র বাসে আগুন দিল কার ইন্ধনে, তদন্তে পুলিশ
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর মিরপুরের শাহ আলী থানাধীন বেড়িবাঁধ মেইনরোডে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কিরণমালা পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেই বাসে আগুন লাগানোর সময় বিষয়টি স্থানীয় জনতা দেখতে পেলে তাদের ধাওয়া করলে তুরাগ নদীতে ঝাঁপিয়ে পড়ে মারা যায় নামকরা একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাইয়াফ। এ ঘটনার সময় সঙ্গে থাকা তার বন্ধু সানিকে ধরে ফেলে জনতা।
পুলিশের কাছে আটক নিহতের বন্ধু, একটি ইংলিশ মিডিয়াম স্কুলের দশম শ্রেণির ছাত্র, তার নাম রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি।
পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে কেরোসিনের বোতল ও লাইটার উদ্ধার করা হয়েছে। এসব দিয়েই তারা দাঁড়িয়ে থাকা সেই বাসে আগুন দেয়। এছাড়া কারো ইন্ধনে বাসে আগুন দেওয়া হয়েছিল কি না, অথবা তাদের আগুন দেওয়ার জন্য নেপথ্যে কেউ সহযোগিতা করেছে কি না, বিষয়গুলো ব্যাপকভাবে তদন্ত করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান বাসে আগুন দেওয়া সেই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত আব্দুল্লাহ আল সাইয়াফ (১৮) একটি নামকরা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আটক নিহতের বন্ধু সানি, একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ১০ শ্রেণির ছাত্র।
প্রাথমিকভাবে জানা গেছে, কিরণমালা পরিবহনের আগুন দেওয়ার সময় স্থানীয় জনতা তাদের দেখতে পেয়ে ধাওয়া দেয়। এতে কিশোর সাইয়াফ জীবন বাঁচাতে তুরাগ নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে সেখানে উপস্থিত লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে। পরে পুলিশ একদম অচেতন, কোনো সাড়া শব্দ নেই সাইয়াফকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভূমিকম্পে ঢাকায় ৫ লাখ বাড়ি ক্ষতির আশঙ্কা বেশি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশীয় গ্যাসক্ষেত্র বিদেশি কোম্পানিকে না দেয়ার দাবি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটের প্রতিবাদে শনিরআখড়ায় মহাসড়ক অবরোধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংককে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি -কাতারের প্রধানমন্ত্রী
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেবো’ হুমায়ুনকে হুমকি
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শীতের তীব্রতা বাড়ছে, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রের মায়ের মোবাইলে কুপ্রস্তাব জামাত নেতার!
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রায়েরবাজার থেকে ১১৪ জুলাই নিহতের লাশ উত্তোলন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাতের হিন্দু প্রার্থী নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)