দ্য টেলিগ্রাফের প্রতিবেদন:
স্টারমারের পক্ষে প্রচারণা চালিয়েছে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা
, ৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ১০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের যুক্তরাজ্য (ইউকে) শাখা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার যখন শ্যাডো ক্যাবিনেটে ছিলো তখন আওয়ামী লীগের ইউকে শাখার প্রতিনিধিরা তার জন্য 'তহবিল সংগ্রহের' নৈশভোজের আয়োজনও করেছিলো।
শেখ হাসিনা যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের খালা এবং বর্তমানে সে ভারতে আছে।
লন্ডনে ‘বিনা মূল্যে ফ্ল্যাট’ ও বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্যাপক চাপের মধ্যে আছে। এমন পরিস্থিতির মধ্যে এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারকে নিয়ে এমন চাঞ্চল্যকর খবর এলো।
প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা দেশটিতে এখনও সক্রিয় আছে এবং পূর্বে টিউলিপ সিদ্দিকের পক্ষেও প্রচারণা চালিয়েছে।
টেলিগ্রাফ বলছে, ২০১৯ সালে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কর্মী আবদুল আহাদ চৌধুরী স্টারমারের পক্ষে তার হলবর্ন এবং সেন্ট পানক্রাস নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছে।
আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কর্মীরা স্টারমারের পক্ষে লেবার পার্টির লিফলেট বিতরণ করেছে ও সেইসঙ্গে প্লাকার্ড নিয়ে স্টারমারের পক্ষে প্রচারণা চালিয়েছে। তারা ধারাবাহিকভাবে টিউলিপের পক্ষেও প্রচারণা চালিয়েছে।
আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সিনিয়র কর্মকর্তা শাহ শামীম আহমেদ এবং সৈয়দ শাজিদুর রহমান ফারুক একই সময় টিউলিপের পক্ষে প্রচারণা চালিয়েছে বলে টেলিগ্রাফে বলা হয়েছে।
এ ছাড়া স্টারমার আবদুল আহাদ চৌধুরীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা করেছে। এর মধ্যে ২০১৬ সালে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলো স্টারমার।
আওয়ামী লীগের কর্মীরা এই অনুষ্ঠানকে স্টারমারের জন্য অর্থ সংগ্রহের নৈশভোজ হিসেবে উল্লেখ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশকে সুশৃঙ্খল করে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাবাহিনীর উচিত দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করা
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের এই মর্টারগুলোর আগুনের হলকাতেই নিজেদের ধ্বংস দেখেছে দখলদার বাহিনী
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩১০ বাংলাদেশি
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০ লাখ টাকা ঘুষ চাওয়া সেই নাহিদকে পদ দিল এনসিপি
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকায় শুরু হয়েছে ‘লেদারটেক বাংলাদেশ’ প্রদর্শনী
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সেনাপ্রধানের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলী গুপ্তচর গ্যাং নেতাসহ নিহত
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘোষিত আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম -ফখরুল
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতীয় গোয়েন্দা নিয়ে হত্যার পরিকল্পনা তাপসের অফিসে
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়া যাবে না -স্টুডেন্টস ফর সভরেন্টি
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












