ব্যক্তিগত তথ্য ফাঁস:
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
পৃথিবীজুড়ে প্রায় ৩৫০ কোটি
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর ও প্রোফাইল ছবি ফাঁসের ঘটনা সামনে এসেছে। অস্ট্রিয়ার
ভিয়েনা বিশ্ববিদ্যালয় ও এসবিএ রিসার্চের সাইবার নিরাপত্তা গবেষকেরা বিষয়টি সামনে আনে।
তারা জানায়, অ্যাপটির নিরাপত্তা ব্যবস্থায়
বড় ধরনের দুর্বলতার কারণে ব্যবহারকারীদের প্রোফাইল সংক্রান্ত তথ্য গোপনে সংগ্রহ করা
সম্ভব হয়েছে। এতে হোয়াটসঅ্যাপের সব ব্যবহারকারীই ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে ছিলো।
গবেষকদের দাবি, ফোন নম্বর ও প্রোফাইল ছবি সংগ্রহ করে নেওয়া সম্ভব
হয়েছে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থার একটি ফাঁক কিংবা মেটা প্ল্যাটফরমের গোলযোগের
কারণে।
একটি উৎস থেকে এত বিপুলসংখ্যক
অনুরোধ স্বাভাবিক নয় বলে জানিয়েছে ওই গবেষণা দলের প্রধান গেগেনহুবার। সে বলেছে, এই অস্বাভাবিক আচরণই আমাদের ত্রুটিটি শনাক্ত করতে
সাহায্য করেছে, যা প্রায় অসীম অনুরোধ
পাঠানোর সুযোগ তৈরি করেছিল।
দলের সদস্য ইউডমায়ার বলেছে, অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন বার্তার বিষয়বস্তু
সুরক্ষিত রাখলেও মেটাডেটা সুরক্ষিত থাকে না। বিপুল মেটাডেটা বিশ্লেষণ করলে ব্যবহারকারীর
গোপনীয়তা ঝুঁকিতে পড়ে।
নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির
বিষয়টি শেষমেষ স্বীকার করেছে মেটা। প্রতিষ্ঠানটি জানায়, নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল, তবে তা ঠিক করা হয়েছে।
ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের
ফোন নম্বর ও প্রোফাইল ছবি অনুসন্ধানের ক্ষেত্রে সীমা আরোপ করা হবে এবং এর জন্য নির্দিষ্ট
খরচও রাখা হবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোন নম্বর ও প্রোফাইল ছবি প্রকাশ্য থাকে-
তাই এটিকে ‘ফাঁস’ বলা যাবে না।
তবে বিশেষজ্ঞরা বলছে, প্রকাশ্য তথ্য হলেও অনাকাঙ্খিত ব্যক্তি বা তৃতীয়
পক্ষের কাছে এগুলো চলে যাওয়া বড় ঝুঁকি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের স্বার্থে যুদ্ধ শুরু করেছে -ইরানের পররাষ্ট্রমন্ত্রী
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকালেই কেন হামলা, কীভাবে ফাঁস হলো খামেনির অবস্থান?
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব আহ্বান
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় হুমকির মুখে বাংলাদেশের অর্থনীতি
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সময় গেলেও শেষ হয়নি ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুলিশের নতুন ইউনিফর্ম: কাপড়ের মানের ঘাটতির অভিযোগ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে মাদক কারবারিদের গুলিতে ইন্সপেক্টর গুলিবিদ্ধ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘১৮০ দিনের মধ্যে এক হাজার কি.মি. খাল খনন দৃশ্যমান হবে’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)