১০ বছর পর ইরানের সঙ্গে সৌদি আরবের হজ্জ ফ্লাইট চালু
, ২০ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
এক দশকেরও বেশি সময় পর ইরানি হজ্জযাত্রীদের জন্য আবারো ফ্লাইট চালু করেছে সৌদি বিমান সংস্থা ফ্লাইনাস। এটি ইরান-সৌদি আরবের উষ্ণ সম্পর্কের আরেকটি স্পষ্ট লক্ষণ। খবর ডন।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছে, তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইরানি হজ্জযাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে ফ্লাইনাস এয়ারলাইনস। পরবর্তীতে ইরানের মাশহাদ শহর থেকেও ফ্লাইট চালু করা হবে। এর মাধ্যমে ৩৫ হাজারের বেশি হজ্জযাত্রী সৌদি আরবে যাত্রা করতে পারবেন বলে জানিয়েছে ওই কর্মকর্তা।
২০১৬ সালে সুন্নি-অধ্যুষিত সৌদি আরবে শিয়া নেতা নিমর আল-নিমরকে মৃত্যুদ- দেয়ার প্রতিবাদে শিয়া-অধ্যুষিত ইরানে বিক্ষোভ চলার সময় তেহরানে সৌদি দূতাবাস ও মাশহাদের কনস্যুলেটে হামলা চালানো হয়। এর জের ধরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
নিরাপত্তার জেরে সেই বছর কোনো ইরানি হজ্জযাত্রীকে সৌদি আরবে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। পরবর্তী বছরগুলোতে ইরানি হজ্জযাত্রীদের হজ্জে অংশগ্রহণের অনুমতি দেয়া হলেও শুধুমাত্র ইরানি চার্টার্ড বিমানের মাধ্যমে তাদের সৌদি আরবে যাওয়ার অনুমতি ছিলো।
তবে ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে। বাড়ছে কূটনৈতিক যোগাযোগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুরস্কে ৯০০ বছরের পুরোনো মাদরাসার সন্ধান
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ‘গোপন কারাগার’ থেকে লিবিয়ায় মুক্ত দুই শতাধিক অভিবাসী
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘তেহরানে দাঙ্গার পেছনে যুক্তরাজ্য, জার্মান ও ফ্রান্সও রয়েছে’
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় কথিত ‘শান্তি পর্ষদে’ যোগদানে এবার পাকিস্তানকে আমন্ত্রণ
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় কথিত ‘শান্তি পর্ষদে’ যোগদানে এবার পাকিস্তানকে আমন্ত্রণ
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিলো সিরীয় বাহিনী
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আরবদের উচিত ইসরাইলকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা
২০ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাদুরোকে সরাবার নেপথ্যে মার্কিন প্রশাসনের সঙ্গে কাবেলোর গোপন আঁতাত
১৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে এরদোগানকে আমন্ত্রণ সন্ত্রাসী ট্রাম্পের
১৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত -খামেনি
১৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনা, সৌদি আরবের সঙ্গে মুখোমুখি আরব আমিরাত
১৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরাইল
১৯ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)