সম্পাদকীয়-১
১০ বর্গকিলোমিটার নারিকেল দ্বীপ রক্ষায় মিথ্যার বেসাতির বিপরীতে ৩ লাখ একর বেদখল বনভূমির প্রতি নিষ্ক্রীয় দর্শকের ভূমিকা বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সাংঘর্ষিক শহীদদের সাথে প্রতারণা পরিবেশ উপদেষ্টার সম্যক উপলব্ধি প্রয়োজন।
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২০ মে, ২০২৫ খ্রি:, ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও পানিবায়ু পরিবর্তন উপদেষ্টা দায়িত্ব গ্রহণের আগে পরিবেশ দূষণ নিয়ে অনেক বক্তব্য দিয়েছে। সরকারের অনেক সমালোচনা করেছে। কিন্তু সে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর পরিবেশের সামান্যতম উন্নতি হয়নি; বরং ঢাকার বায়ুদূষণ আরো বেড়েছে। ঢাকার আশাপাশের নদীগুলো আরো দূষিত হয়েছে। সারাদেশে নদীগুলো মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। বন বিভাগের যে সব বনভূমি অবৈধভাবে দখল হয়ে গেছে সেগুলো উদ্ধারের কোনো তৎপরতা নেই।
গত জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দেয়া হিসাব অনুযায়ী, বন বিভাগের দুই লাখ ৫৭ হাজার ১৫৮ একর বনভূমি অবৈধ দখলে রয়েছে বলে। তবে প্রকৃত হিসেবে এ সংখ্যা ৩ লাখ একরের বেশী। বন বিভাগের জমি দখল করে শত শত কলকারখানা, পর্যটন স্পট, রিসোর্ট, দোকানপাট, বাজার ইত্যাদি গড়ে উঠেছে। এ সবের মাধ্যমে অবৈধ দখলদাররা বছরে শত শত কোটি টাকা আয় করছে। বনের জমি দখল করে অবৈধভাবে বসতভিটা নির্মাণ করা হয়েছে, অনেক জমিতে চলছে চাষাবাদ। অনেক স্থানে অর্ধেক বনই অবৈধ দখলে চলে গেছে। এসব জমি উদ্ধারে বন মন্ত্রণালয়ের কার্যকরী কোনো উদ্যোগ নেই। ব্যক্তি মালিকানাধীন বাড়িঘর তৈরি করে ২৩ হাজার ব্যক্তি দখল করেছে ১০ হাজার একরের বেশি বনভূমি।
উন্নয়নের নামে বিগত সরকার পরিবেশ ধ্বংসকারী অনেক প্রকল্প নিয়েছিল। যেমনÑ রূপপুর, রামপাল, পটুয়াখালী কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ আরও যেসব প্রকল্প পরিবেশের জন্য হুমকিÑ এগুলো পরিবেশ দূষণ করে মুখে ফেনা উঠোনো পরিবেশ উপদেষ্টার ক্ষমতায় এসেই রিভিউ করা উচিত ছিল। পরিবেশ উপদেষ্টা পরিবেশ উন্নয়নে আসলে কিছুই করছে না। গালভরা বুলি এখন আর জনগণ শুনতে চায় না। জনগণ কাজ দেখতে চায়।
বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে সরকারি বনের জমি দখলের মচ্ছব চলেছে। ছাত্র-জনতার আন্দোলনের ফলে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ প্রত্যাশা করেছিল, এবার এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন-বিষয়ক উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর বন বিভাগের জমি উদ্ধারে উদ্যোগ নেয়ার কথা বললেও এখন পর্যন্ত এর প্রতিফলন দেখা যাচ্ছে না। সে পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার বন্ধের ব্যাপক তৎপরতা দেখালেও পরিবেশ রক্ষার সবচেয়ে মূল্যবান উপাদান বন উদ্ধারে কোনো উদ্যোগ নেই।
গালভরা বুলি আওড়ালেও গত চার মাসে দেশের বন রক্ষায় তার কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
শুধু নারিকেল দ্বীপ আর পলিথিনের উপরই সব জারিজুরি কিন্তু আসল ক্ষেত্রে ঠনঠন এটা চরম বৈষম্য। এর জন্য এত শাহাদাতের ঘটনা ঘটেনি। সুতরাং শুধুমাত্র ১০ বর্গকিলোমিটারের নারিকেল দ্বীপ নিয়ে মিথ্যার বেসাতী না করে ৩ লাখ একরের বেদখল বনভূমি উদ্ধারে পরিবেশ উপদেষ্টা নজর দিবে এটাই জন প্রত্যাশা।
মূলত, এসব বিষয় বাস্তবায়নের অনুভূতি ও দায়িত্ববোধ আসে পবিত্র ঈমান ও পবিত্র দ্বীন ইসলাম উনাদের খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনা ও জজবা এবং পরিক্রমা থেকে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জল
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন সরকারের উচিত দেশের পতিত জমির দিকে নজর দেয়া প্রায় ১ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার শতক পতিত জমি আবাদের আওতায় এনে দেশকে মহা সমৃদ্ধ করা যায় যতদিন খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনা না হবে ততদিন এসব নিয়ামত অধরাই থেকে যাবে (নাউযুবিল্লাহ)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ১২ই রমাদ্বান শরীফ আজ। সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার শান মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা সর্বোপরি নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সবার জন্য ফরজ।
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুবারক হো মহিমান্বিত ১১ই রমাদ্বান শরীফ! সুবহানাল্লাহ! আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, হযরত সাইয়্যিদুল উমাম আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের প্রায় ৩ ট্রিলিয়ন অর্থনীতির সাথে বাংলাদেশের আরো জোরদার সম্পৃক্ততা তথা লেনদেন দরকার সৌদি আরব বাংলাদেশের অর্থনীতি একে অপরের বিশেষ পরিপূরক হতে পারে।
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হোটেল-রেস্তোরাঁয় দেদারসে বিক্রি হচ্ছে মরা মুরগি। দেখার কেউ নেই।
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুবারক হো- মহামহিমান্বিত আযীমুশ শান ৯ই রমাদ্বান শরীফ! মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মাঝে অনন্য জামিউল মাক্বামাত, জামিউল আলক্বাব, আল মানছূর, সাইয়্যিদুনা ইমাম হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র মাহে রমাদ্বান শরীফই পবিত্র যাকাত প্রদানের উৎকৃষ্ট সময়।
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই রমাদ্বান শরীফ আজ। আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া সমস্ত মহিলাদের জন্য ফরয।
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান মহাপবিত্র ৬ই রমাদ্বান শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ- সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার সুমহান পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। এ মহান দিবস মুবারক যথাযথ পালনের মাধ্যমে কাফির বিশ্ব, ঈমানসহ যমীনে থাকার আমল পাবে আর মুসলিম বিশ্ব স্বতঃস্ফূর্ত সমৃদ্ধি ও তরক্কী লাভ করতে পারবে ইনশাআল্লাহ!
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অবৈধ পথে বিদেশে গিয়ে ভয়াবহ নির্যাতিত হওয়ার পাশাপাশি নিঃস্ব হচ্ছে বহু পরিবার। মানব পাচার রোধে শক্ত ও সমন্বিত ব্যবস্থা নেয়া জরুরী দরকার।
২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান পবিত্র ৩রা রমাদ্বান শরীফ। সুবহানাল্লাহ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, ত্বাহিরাহ, যাকিয়াহ, রদ্বিয়াহ, মারদ্বিয়াহ, বতূল, উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবিয়াহ যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












