ইউক্রেনীয় কর্মকর্তার দাবি:
১ লাখ ২০ হাজার বিধ্বংসী গ্লাইড বোমা তৈরি করছে রাশিয়া
, ২৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
রাশিয়া চলতি বছরে অন্তত ১ লাখ ২০ হাজার বিধ্বংসী গ্লাইড বোমা তৈরি করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা। এর মধ্যে অন্তত ৫০০টি থাকবে নতুন প্রযুক্তির দূরপাল্লার গ্লাইড বোমা।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, ২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে রাশিয়া অস্ত্র উৎপাদন বাড়িয়েছে। দেশটির প্রতিরক্ষা কারখানাগুলো এখন ২৪ ঘণ্টা চালু থাকে। তবে সামরিক উৎপাদনের বিস্তারিত তথ্য মস্কো গোপন রাখে। এ জন্য রয়টার্স রাশিয়ার ২০২৫ সালের উৎপাদন লক্ষ্যমাত্রা যাচাই করতে পারেনি।
ইউক্রেনের ডেপুটি ডিফেন্স ইন্টেলিজেন্সের প্রধান মেজর জেনারেল ভাদিম দেওয়া এ তথ্য এসেছে একটি সাক্ষাৎকার থেকে। সে সংখ্যাটি কিভাবে পেলো বা আগের উৎপাদন হার কত ছিলো-তা জানাতে চায়নি। তবে তার মতে, গ্লাইড বোমা তৈরির ক্ষেত্রে এটি এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় উদ্যোগ।
ভাদিম ভাষ্য অনুযায়ী, ১ লাখ ২০ হাজারের এই হিসাবের মধ্যে থাকবে সম্পূর্ণ নতুন বোমা এবং পুরোনো বোমাগুলোকে গ্লাইড বোমায় রূপান্তর করে আপগ্রেড করার প্রক্রিয়া।
সে জানায়, রুশ বাহিনী প্রতিদিন ২০০ থেকে ২৫০টি গ্লাইড বোমা নিক্ষেপ করছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মাসে এই গড় ছিলো দিনে প্রায় ১৭০টি।
ভাদিম বলে, ‘এসব বোমা গুলি করে নামানো সম্ভব, কিন্তু রাশিয়ার তৈরি বোমার সংখ্যা এত বেশি যে, তাদের সঙ্গে পাল্লা দেওয়াই অসম্ভব। তাই এ হুমকি মোকাবিলায় আমাদের যথাযথভাবে প্রস্তুতি নিতে হবে। ’
আগে এসব গ্লাইড বোমার কার্যকর পাল্লা ধরা হতো সর্বোচ্চ ৯০ কিলোমিটার। ফলে রুশ পাইলটেরা সীমান্ত অতিক্রম না করেও নিরাপদে বোমা ফেলতে পারতো। কারণ, বিমান সীমান্তের ওপারে গেলে ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো ভূপাতিত করে দিতে পারে। তাই এ বোমা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ।
ইউক্রেনের ধারণা, রাশিয়া এই বোমাগুলোর পাল্লা ৪০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। এটা করতে পারলে রাশিয়া ক্ষেপণাস্ত্র ছাড়াই ইউক্রেনের বহু শহর টার্গেট করতে পারবে।
এ বিষয়ে জানতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলে তারা তাৎক্ষিণকভাবে সাড়া দেয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের সাথে আলোচনা ছাড়া গাজায় শান্তি আসবে না: কাতার
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি হামলা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুদানে হাসপাতাল ও স্কুলে ড্রোন হামলা, নিহত ৭৯
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই নতুন করে ভূমিধসের শঙ্কা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলপ্রীতি বন্ধে ইইউ পররাষ্ট্রনীতি প্রধানকে আহ্বান
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা -জাতিসংঘ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার করেছে কংগ্রেস
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ শহীদ দিবসে পুনরায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন - ৩ লক্ষ মানুষের গণজমায়েত
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












