২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি
, ১১ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। গত রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে ছুটি থাকছে আরও ১৪ দিন। সব মিলিয়ে দেশের সরকারি ও আধা-সরকারি অফিসগুলোতে মোট ২৮ দিনের ছুটি থাকবে।
অন্যদিকে ২০২৬ সালের ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খিৃষ্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের ক্ষেত্রে মোট ২ দিন করে ছুটি নেওয়া যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ২০২৬ সালের বাংলাদেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে এ ছুটি পালন করা হবে।
এতে আরও বলা হয়েছে, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে।
গত ৬ নভেম্বর অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেয়। মোট ছুটির মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি (জুমুয়া ও শনিবার) হিসেবে গণ্য করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভূমিকম্পে ঢাকায় ৫ লাখ বাড়ি ক্ষতির আশঙ্কা বেশি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশীয় গ্যাসক্ষেত্র বিদেশি কোম্পানিকে না দেয়ার দাবি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটের প্রতিবাদে শনিরআখড়ায় মহাসড়ক অবরোধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংককে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি -কাতারের প্রধানমন্ত্রী
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেবো’ হুমায়ুনকে হুমকি
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শীতের তীব্রতা বাড়ছে, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রের মায়ের মোবাইলে কুপ্রস্তাব জামাত নেতার!
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রায়েরবাজার থেকে ১১৪ জুলাই নিহতের লাশ উত্তোলন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাতের হিন্দু প্রার্থী নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)