২০ টাকার জন্য বন্ধুর হাতে মাদ্রাসা ছাত্র খুন!
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আলফাডাঙ্গায় মাত্র ২০ টাকার জন্য এক মাদ্রাসা ছাত্রকে হত্যা করেছে তারই সহপাঠী। নিহত আমির হামজা (১৩) উপজেলার শুকুরহাটা গ্রামের সাইরুদ্দিনের ছেলে এবং চান্দড়া নূরানী মাদ্রাসার শিক্ষার্থী। এই ঘটনায় ফরহাদ রেজা (১৬) নামের একই মাদ্রাসার এক ছাত্রকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১শে অক্টোবর) সন্ধ্যায় চর চান্দড়া গ্রামের একটি পরিত্যক্ত ডোবার ভেতরে বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর বস্তাটি খুলে শিশুটির মরদেহ দেখতে পেয়ে তারা দ্রুত আলফাডাঙ্গা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত আমির হামজার বাবা সায়েম উদ্দীন বিশ্বাস জানান, তার ছেলে মঙ্গলবার সকালে মাদ্রাসার পোশাক পরে বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং এই হত্যাকা-ের রহস্য উদঘাটনের চেষ্টা শুরু হয়েছে।
এদিকে, এই চাঞ্চল্যকর হত্যাকা-ের ঘটনায় ফরহাদ রেজা (১৬) নামের একই মাদ্রাসার এক ছাত্রকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ রেজা স্বীকার করে যে, সে পরিকল্পিতভাবে আমির হামজাকে হত্যা করেছে। ফরহাদ রেজা বর্তমানে থানা হাজতে রয়েছে এবং এ বিষয়ে থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সময় গেলেও শেষ হয়নি ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুলিশের নতুন ইউনিফর্ম: কাপড়ের মানের ঘাটতির অভিযোগ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে মাদক কারবারিদের গুলিতে ইন্সপেক্টর গুলিবিদ্ধ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘১৮০ দিনের মধ্যে এক হাজার কি.মি. খাল খনন দৃশ্যমান হবে’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিনা কারণে স্বাধীন দেশে হামলা ভয়াবহ বার্তা দেয়’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সংসদে আলোচনা ছাড়া কোনো বিদেশি চুক্তি নয়’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ঢাবি উপাচার্যের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘অপারেশন নয়, আগে বিকল্প ভাবুন’ -নিজের অভিজ্ঞতা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি’
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঈদে রেলে যুক্ত হচ্ছে ১১২ কোচ, সৈয়দপুরে চলছে মেরামত
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)