সম্পাদকীয়-২
৩ লাখ কোটি টাকা মূল্যের ৯ হাজার একর বেদখল হওয়া রেলের জমি উদ্ধারে অতীতের মত বর্তমান সরকারও ব্যার্থ হচ্ছে কথিত গলদ আইন ও লোক দেখানো উদ্ধার প্রক্রিয়া এবং লোভী জনগণের বিপরীতে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনাতেই সফলতা ও প্রাপ্তি সম্ভব ইনশাআল্লাহ
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
চট্টগ্রামের বোয়ালখালীতে কৃষি লিজের শর্ত ভঙ্গ করে রেলওয়ের জমি ভরাট করার ঘটনা দেশের সম্পদ ব্যবস্থাপনায় একটি দৃষ্টান্ত। পূর্ব গোমদ-ী রেলওয়ে স্টেশনের নিকটবর্তী এই এলাকায় ২৫ শতক জমি কৃষি কাজের জন্য লিজ দেওয়া হলেও তা বালু দিয়ে ভরাট করা হচ্ছে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য; কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ নীরব।
দেশের গুরুত্বপূর্ণ খাত রেলওয়ের বেদখল হওয়া জমি উদ্ধারে তেমন কোনো তৎপরতা নেই। যদিও রেলওয়ের প্রায় ৯ হাজার একর জমি বেদখলে রয়েছে। এ জায়গায় অবৈধভাবে বহুতল ভবনসহ মার্কেট পর্যন্ত গড়ে তোলা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বছরের পর বছর রেলের জমি বেদখলে রয়েছে। আর দিন দিন বেদখল জমির পরিমাণ বাড়ছে। এ বিষয়ে মাথাব্যথা নেই রেল সংশ্লিষ্টদের। পতিত সরকারের মন্ত্রীরা একাধিকবার ‘যে কোনো মূল্যে জমি উদ্ধার করা হবে’ প্রতিশ্রুতি দিয়েছেন। কাজের কাজ কিছুই হয়নি।
রেলওয়ে ভূসম্পদ বিভাগ ও অপারেশন বিভাগ সূত্রে জানা যায়, রেলওয়েতে জায়গা উদ্ধার কিংবা জমি সংক্রান্ত কাজে ব্যবহারের জন্য কোনো সরঞ্জাম নেই। যে কোনো ছোট কিংবা বড় অভিযান পরিচলনার জন্য ভাড়া করে বুলডোজার এবং বিভিন্ন সরঞ্জাম আনতে হয়। একেকটি বুলডোজার (ছোট-বড় সাইজ) ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়। তাছাড়া শ্রমিকদের জনপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা করে দিতে হয়। এ নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। ১০ জন শ্রমিকের জায়গায় দেখানো হয় ৫০-৬০ জন শ্রমিক। একটি বুলডোজারের জায়গায় দেখানো হয় ৫-৬টি বুলডোজার।
খোদ ভূসম্পদ শাখার একটি সূত্র বলছে, ঢাকায় বেদখলে থাকা জমির এক শতাংশের মূল্য ৮০ লাখ টাকা আর পূর্ব ও পশ্চিমাঞ্চলের এক শতাংশ জমির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। সবমিলিয়ে বেদখলে থাকা জমির মূল্য প্রায় ৩ লাখ কোটি টাকা। জমি উদ্ধারের নামে গত ১৫ বছরে প্রায় ৫০ কোটি টাকা খরচ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি।
ঢাকা ভূসম্পদ বিভাগের কর্মকর্তা জানান, রাজধানীর আনন্দবাজার এলাকায় রেলওয়ের ২.৮৭ একর জায়গা দখলে নিয়ে ১ থেকে ৭ তলা পর্যন্ত ভবন নির্মাণ করে মার্কেট গড়ে তোলা হয়েছে। একযুগ ধরে এ জায়গা উদ্ধারে ভূসম্পদ শাখার সংশ্লিষ্টরা তৎপরতা চালিয়ে গেলেও শুধু রাজনৈতিক কারণ ও সংশ্লিষ্ট রেল মন্ত্রণালয়ের কঠোর অবস্থান না থাকায় তা উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
আইন কঠিন হয়েছে, কিন্তু প্রয়োগ কঠোর হয়নি। লোভীরাও থেমে থাকে নি।
মূলত: আইন করেও কাজ হয় না। প্রকৃতপক্ষে আইনেই থাকে গলদ। তারপরে প্রয়োগকারীদের মাঝে গলদ। তারপর আইন যাদের জন্য জনগণ; তাদের মধ্যেও গলদ। আর এতসব গলদের সমাহারই গণতন্ত্র।
সুতরাং রেলের বেদখলী জমি যদি চিরস্থায়ীভাবে উদ্ধার করতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের কথিত সংস্কার যদি করতে হয় তাহলে আগে গণতন্ত্র পরিহার করতে হবে। বিপরীতে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনা ধারণ করতে হবে; জনগণ এবং সরকার সংশ্লিষ্ট সবাইকেই ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় বাড়লেও সুবিধার বাইরে ৭১ ভাগ দরিদ্র জনগোষ্ঠী। দারিদ্রের যাঁতাকল থেকে জনগণকে বের করে না আনলে দেশ অবিলম্বে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। বাঁচতে হলে খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনায়ই পাওয়া যাবে প্রকৃত নিরাপত্তা ও সফলতা ইনশাআল্লাহ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের অর্থনীতি ধ্বংস এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের কঠিন নীল নকশা- জাল টাকার প্রবেশ ঘটানো জাল টাকার বিস্তার রোধে সরকার ও নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা দরকার
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিমান্বিত সুমহান ১৮ই রমাদ্বান শরীফ। যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, ত্বহিরাহ, ত্বইয়্যিবাহ, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস।
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো ১৭ই রমাদ্বান শরীফ! সুবহানাল্লাহ! আজকের এ মহান দিনে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম তিনি, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি এবং আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অর্থাৎ উনারা মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাহী আদেশে নয় সাংবিধানিক ভাবেই রাষ্ট্রদ্বীন পবিত্র দ্বীন ইসলাম উনার এদেশে পবিত্র ঈদ উনার ছুটি কমপক্ষে ১৫ দিন হওয়া উচিত। ঈদ মুসলমানদের বাৎসরিক খুশীর দিন। সে খুশী পালনার্থে ৬৪ জেলাব্যাপী কোটি কোটি মুসলমানদের নাড়ির টানে ঘরে ফেরা, অবস্থান করা এবং পুনরায় ফেরা সংক্রান্ত যাবতীয় বিষয় বিবেচনায় এনে যাবতীয় ঈদ ব্যবস্থাপনা সরকারের একান্ত কর্তব্য ও অন্যতম বাস্তবতা।
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুবারক হো ১৫ই রমাদ্বান শরীফ! তথা পবিত্র দ্বীন ইসলাম উনার সম্মানিত পঞ্চম খলীফা, সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, আহলু বাইতিন্ নাবিইয়ি, আওলাদু রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিম ও তাবেদার সরকারের করে যাওয়া আত্মঘাতী পার্বত্য চট্টগ্রাম চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আমলাদের বাধা অবদমন করে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর পূরো কর্তৃত্বের অধিকার সেনাবাহিনীকেই প্রতিফলিত করে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ।
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জল
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন সরকারের উচিত দেশের পতিত জমির দিকে নজর দেয়া প্রায় ১ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার শতক পতিত জমি আবাদের আওতায় এনে দেশকে মহা সমৃদ্ধ করা যায় যতদিন খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র চেতনা না হবে ততদিন এসব নিয়ামত অধরাই থেকে যাবে (নাউযুবিল্লাহ)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ১২ই রমাদ্বান শরীফ আজ। সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার শান মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা সর্বোপরি নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সবার জন্য ফরজ।
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুবারক হো মহিমান্বিত ১১ই রমাদ্বান শরীফ! সুবহানাল্লাহ! আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, হযরত সাইয়্যিদুল উমাম আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের প্রায় ৩ ট্রিলিয়ন অর্থনীতির সাথে বাংলাদেশের আরো জোরদার সম্পৃক্ততা তথা লেনদেন দরকার সৌদি আরব বাংলাদেশের অর্থনীতি একে অপরের বিশেষ পরিপূরক হতে পারে।
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












