‘আইন অনুযায়ী তাদের প্রাপ্য বুঝিয়ে দেয়া হবে’
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আমরা অঙ্গীকার করেছি বাংলাদেশে অপরাধী যতো শক্তিশালীই হোক না কেন, তাদেরকে সঠিক পন্থায় আইনের আওতায় আনবো। কোনো কর্মসূচিই শেখ হাসিনার বিচারে প্রভাব ফেলতে পারবে না। আইন অনুযায়ী তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। এ মামলা রায়ের জন্য চূড়ান্ত পর্বে উপনীত হয়েছে। আশা করছি, আগামী ১৭ নভেম্বর আদালত তার সুবিবেচনায় প্রজ্ঞার প্রয়োগ করবেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ধার্য করে। এর আগে বেলা ১২টা ৫ মিনিটে বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার রায়ের দিন আগামী ১৭ নভেম্বর ধার্য করেন।
মামলার বিচার নিয়ে ধূম্রজাল সৃষ্টির সুযোগ নেই। লাইভ সম্প্রচার হয়েছে। আমরা তথ্য উপাত্ত উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আমি আশা করি, আসামিদের সর্বোচ্চ দ- হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আমরা অঙ্গীকার করেছি বাংলাদেশে অপরাধী যতো শক্তিশালীই হোক না কেন, তাদেরকে সঠিক পন্থায় আইনের আওতায় আনবো। কোনো কর্মসূচিই শেখ হাসিনার বিচারে প্রভাব ফেলতে পারবে না। আইন অনুযায়ী তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। এ মামলা রায়ের জন্য চূড়ান্ত পর্বে উপনীত হয়েছে। আশা করছি, আগামী ১৭ নভেম্বর আদালত তার সুবিবেচনায় প্রজ্ঞার প্রয়োগ করবেন।
তাজুল ইসলাম বলেন, জাতির বিচারের প্রতি যে আকাঙ্খা ও তৃষ্ণা সেটির প্রতি আদালত সুবিচার করবেন বলে আশা রাখি। একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত একটি মানবতাবিরোধী অপরাধের অবসান ঘটাবেন। শেখ হাসিনার সর্বোচ্চ সাজা প্রতাশ্যা করছি, ভবিষ্যতের জন্য রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ সময় মামলাটি চূড়ান্ত পর্বে আসার পেছনে প্রসিকিউশনের যেসব সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন, ভুক্তভোগী এবং গোটা জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
১৭ নভেম্বরের রায়ে আদালত তার সুবিবেচনা, প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির বিচারের জন্য যে আকাঙ্খা, যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। একইসাথে সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় প্রত্যাশা করছেন বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে শর্ত পূরণ না হলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল, স্বস্তিতে আবেদনকারীরা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একের পর এক অনিয়ম-দুর্নীতিতে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের নাম
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাবন্দি সাংবাদিকদের মুক্তির জন্য ইউনূসকে সিপিজের আহ্বান
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আদালতের ঘাড়ে বন্ধুক রেখে অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দিত আ.লীগ’
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভোটে সৎ ব্যক্তিদের নির্বাচিত করলে দেশে দুর্নীতি কমবে’
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ৫ নির্দেশনা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩০০ বিচারক চেয়েছে সিইসি: নির্বাচনের ট্রেনে উঠে গেছি আমরা -সিইসি
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুর্নীতি লাখো মানুষের জীবনকে দমবন্ধ করে ফেলেছে -তারেক রহমান
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)