‘আজ রাতেই কারফিউ দিয়ে ওদের শেষ করে দিন’
, ১১ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
‘আজ রাতেই কারফিউ দিয়ে বিক্ষোভকারীদের শেষ করে দিন। জুলাই ছাত্র গণঅভ্যুত্থান চলাকালে গত বছরের ১৯ জুলাইয়ের আগে-পরে কোনো এক সময়ে শেখ হাসিনার এমন নির্দেশ ছিল। তিনি এই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে।
কামাল বিষয়টি নিয়ে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে অবহিত করেন। সেই গণহত্যার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। এ সম্পর্কে সেই সময়কার সালমান ও আনিসুল হকের মধ্যে টেলিফোন কথোপকথনের একটি অডিও প্রকাশ পেয়েছে।
টেলিফোন কথোপকথনে আনিসুল হক সালমান রহমানকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলছেন, আজ রাতেই কারফিউ দিয়ে ওদের শেষ করে দিন। সালমানও আনিসুলকে জানান, আসাদুজ্জামান খান কামাল তাকেও প্রধানমন্ত্রীর নির্দেশের এ বিষয়টি জানিয়েছেন।
এর আগে শেখ হাসিনার মার্শাল ল জারির পরিকল্পনা, তার সহকারী সামরিক সচিব কর্নেল রাজীবকে কয়েকটি জায়গায় বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে দিয়ে গুলি চালিয়ে হত্যার নির্দেশ, সালমানের টাকায় আওয়ামী ক্যাডার দিয়ে জুলাই বিক্ষোভকারীদের গুলিতে হত্যা, বিক্ষোভকারীদের গণগ্রেপ্তার করতে শেখ হাসিনাকে ১৪ দলীয় জোট নেতা হাসানুল হক ইনুর ফোন, জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ৬ নেতাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া সম্পর্কে ওবায়দুল কাদের ও ডিবিপ্রধান হারুনের ফোনালাপসহ বেশ কয়েকটি অডিও ফাঁস হয়। উল্লেখ্য, জুলাই ছাত্র গণঅভ্যুত্থান চলাকালে গণহত্যায় জাতিসংঘের তদন্ত রিপোর্টেই ১৪০০ নিহত হওয়ার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার বিক্ষোভ দমনে ব্যর্থ হয়ে শেখ হাসিনার সরকার ১৯ জুলাই রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করেছিল। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগপর্যন্ত এই কারফিউ বহাল ছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে বলেছিলেন, যদি পরিবেশ শান্ত হয়ে যায় কারফিউ আর প্রয়োজন নেই। পরবর্তী সময়ে কারফিউ প্রত্যাহার করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের হামলায় ভাঙারি হওয়া দখলদারদের আরেকটি ট্যাংক
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদ্রাসায় চালু হচ্ছে ‘ব্যবসায় শিক্ষা’, অনুমোদন পেতে শর্ত প্রযোজ্য
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয়সহ সর্বশেষ তথ্য জানাল আইএসপিআর
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মনোনয়ন বাণিজ্য গোপনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা -ইসি সানাউল্লাহ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নির্বাচন প্রশ্নে উভয় সংকটে জিএম কাদের!
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি -প্রধান বিচারক
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সারা দেশের তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতের পেঁয়াজেও লাগাম পড়েনি বাজারে, আমদানি বাড়ছে
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেয়ার হুঁশিয়ারি
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদেশি আগ্রাসী মাছ-কচ্ছপ ছেড়ে দেয়ায় চরম সংকট
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদেশি আগ্রাসী মাছ-কচ্ছপ ছেড়ে দেয়ায় চরম সংকট
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)