‘গুরুতর পক্ষপাতিত্বে’র অভিযোগে বিবিসির ডিজি ও বার্তা প্রধানের পদত্যাগ
, ১১ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিবিসির ডিজি (মহাপরিচালক) টিম ডেভি এবং বার্তা বিভাগ প্রধান ডেবরাহ টারনেস একযোগে পদত্যাগ করেছে। প্রতিষ্ঠানটির কাভারেজে ‘গুরুতর ও প্রাতিষ্ঠানিক পক্ষপাতিত্ব’ রয়েছে- এমন অভিযোগ ওঠার পরই এ পদত্যাগের ঘটনা ঘটে। ট্রাম্পের একটি ভাষণ বিকৃতভাবে সম্পাদনা করা, গাজা যুদ্ধ এবং ট্রান্স রাইটস-এর মতো স্পর্শকাতর ইস্যুতে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় ব্রিটিশ মিডিয়া জগতে এটি এক বিশাল ধাক্কা। খবর রয়টার্স।
বিবিসির সাবেক উপদেষ্টা প্রেসকটের একটি অভিযোগ থেকেই এ ঘটনার সূত্রপাত। প্রেসকট অভিযোগ করে, ‘প্যানোরামা’ অনুষ্ঠানে ট্রাম্পের ৬ জানুয়ারির (২০২১) বক্তৃতার অংশবিশেষ এমনভাবে জোড়া লাগানো হয়েছে যাতে মনে হয় সে সমর্থকদের সরাসরি সহিংসতার আহ্বান জানাচ্ছে। এ ঘটনা নিয়ে ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন বিবিসিকে ‘শতভাগ ফেক নিউজ’ এবং ‘প্রোপাগান্ডা মেশিন’ বলে অভিহিত করে।
২০২৪ সালে মার্কিন নির্বাচনের আগে ২৮ অক্টোবর তথ্যচিত্রভিত্তিক ‘প্যানোরামা’ অনুষ্ঠানটি প্রচারিত হয়। এটি তৈরিতে তাদের বিরুদ্ধে অভিযোগ হলো, তারা ট্রাম্পকে নিয়ে সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্ব করেছে। ডকুমেন্টারির শেষ দিকের একটি পর্বে ট্রাম্পের ভাষণকে এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করেছে জনমনে। ট্রাম্প নিজেও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে।
টিম ডেভি পদত্যাগপত্রে জানিয়েছে, এ সিদ্ধান্ত ‘সম্পূর্ণই তার ব্যক্তিগত’। তবে বিবিসি নিউজের বর্তমান বিতর্ক তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলেই ধারণা করা হচ্ছে। পদত্যাগের ঘোষণায় টিম ডেভি বলে, ‘বিবিসি নিখুঁত নয়, তবে আমরা সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। সাম্প্রতিক বিতর্ক আমার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। আমি চূড়ান্তভাবে দায় নিচ্ছি।’
বিবিসির বার্তা প্রধান ডেবরাহ কর্মীদের কাছে পাঠানো নোটে বলেছে, ট্রাম্প সংক্রান্ত বিতর্ক বিবিসির ক্ষতি করছে। তাই ‘দায়বদ্ধতা’ থেকেই সে পদত্যাগ করছে। তবে সে তার বিবৃতিতে সংস্থার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক পক্ষপাতের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে।
বিবিসির ভবিষ্যৎ ও অর্থায়ন নিয়ে সরকারের সঙ্গে আলোচনার আগে এমন পদত্যাগকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ রাজনীতিতে এ ঘটনাকে ঘিরে আবারও বিবিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত

ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন শর্ত মানলেই যুদ্ধ বন্ধ হবে -মাসুদ পেজেশকিয়ান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)