‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে উপজাতিদের হামলার নিন্দা পিসিসিপি’র
, ১৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
গতকাল ইয়াওমুল আরবিয় (বুধবার) গণমাধ্যমে প্রেস বিবৃতি দিয়ে “স্টুডেন্ট ফর সভারেন্টি”-র শান্তিপূর্ণ কর্মসূচিতে উপজাতিদের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র কেন্দ্রীয় কমিটি।
বিবৃতিতে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ ও সাধারণ সম্পাদক হাবীব আজম গণমাধ্যমে জানান জাতীয় পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দের অন্তর্ভুক্তির প্রতিবাদে “স্টুডেন্ট ফর সভারেন্টি” কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে পিসিপি নামক একটি চিহ্নিত উপজাতি সন্ত্রাসী সংগঠনের নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এ বর্বর হামলায় ১৬ জন দেশপ্রেমিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে।
পিসিসিপি’র নেতৃবৃন্দ বলেন, “স্টুডেন্ট ফর সভারেন্টি” দীর্ঘদিন ধরে দেশের সার্বভৌমত্ব, সংহতি, ও শিক্ষা ব্যবস্থার শুদ্ধতা বজায় রাখার জন্য শান্তিপূর্ণ ও সাংবিধানিক পন্থায় আন্দোলন করে আসছে। কিন্তু পিসিপি নামক দেশবিরোধী একটি সন্ত্রাসী সংগঠন তাদের এই বৈধ কর্মসূচিতে ন্যক্কারজনক হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এই সন্ত্রাসী কর্মকা-ের তীব্র নিন্দা জানচ্ছে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। পাশাপাশি আহত দেশপ্রেমিক শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।
জাতীয় সংহতি ও ঐক্য রক্ষার স্বার্থে আমরা সকল দেশপ্রেমিক নাগরিককে এই ষড়যন্ত্রমূলক কর্মকা-ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছে পিসিসিপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের কথিত আয়রন ডোম প্রতিরক্ষা যখন ভাঙারি (স্ক্র্যাপ)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বগুড়া নয়, কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাপক অভিযানেও থামছে না মাদক বাণিজ্য: সক্রিয় অনলাইন চক্র
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গত ১ মাসে রাজনৈতিক ও নির্বাচনি সহিংসতায় নিহত ১০, আহত ১,৯৩৩
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব আহ্বান
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ২ দিনে রেমিট্যান্স এলো ৩৭৭ মিলিয়ন ডলার
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইকোর্টের রুল; জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












