ইরান-ইসরাইল যুদ্ধ:
-যুদ্ধবিরতির জন্য ‘মিনতি করছে’ ট্রাম্প, ইরানের দাবি -নেতানিয়াহু ‘বিশ্বাসঘাতকতা করেছে’ মনে করে ট্রাম্প -ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনই আঞ্চলিক সংকটের জন্য দায়ী : কাতার
, ২৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৬ জুন, ২০২৫ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুদ্ধবিরতির জন্য ‘মিনতি করছে’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের আইআরআইএনএন-এ এই দাবি করা হচ্ছে।
কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সফল হামলার পর দখলদার ইসরায়েলের ওপর জোর করে যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া হয়েছে বলে সম্প্রচারমাধ্যমটি জানায়।
চ্যানেলটির এক ঘোষণায় বলা হয়, হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ থামাতে ‘মিনতি’ করে ইরানকে। এ কথা সরাসরি সম্প্রচারে পড়ে শোনান উপস্থাপক।
আরও বলা হয়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দেশের সম্মান রক্ষায় সাহসিকতার পরিচয় দিয়েছে। একই সঙ্গে ইরানি জনগণের প্রতিরোধের প্রশংসা করা হয়।
সন্ত্রাসী নেতানিয়াহু ‘বিশ্বাসঘাতকতা করেছে’ মনে করে ট্রাম্প :
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইরানের ওপর হামলার ঘটনায় ইসরায়েলের প্রতি বেশ ক্ষুব্ধ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। চুক্তি লঙ্ঘন করে হামলার এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী তার সঙ্গে কিছুটা বিশ্বাসঘাতকতা করেছে বলেও মনে করে সে। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল ল্যাভেল ট্রাম্পের এই মনোভাবের কথা জানিয়েছে।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে অংশ নিতে ইউরোপ সফরের আগে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্প। সে বলেছে, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও ইরান উভয়েই চুক্তি লঙ্ঘন করেছে- এটি তাকে হতাশ করেছে।
ইউরোপ সফরের আগে ইসরায়েল ও ইরান প্রসঙ্গে কথা বলার সময় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে। ল্যাভেল বলেছে, সে ইসরায়েল ও ইরান- উভয়ের ওপরই ক্ষুব্ধ ছিলো। তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, অতিরিক্ত যে ক্ষোভ, সেটা ছিল ইসরায়েলের প্রতি।
আল জাজিরার এই প্রতিনিধি বলে, ট্রাম্প স্পষ্টভাবেই নেতানিয়াহুর আচরণে ‘‘ভীষণ বিরক্ত এবং হয়তো বিশ্বাসঘাতকতা অনুভব করছে।’’
ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনই আঞ্চলিক সংকটের জন্য দায়ী : কাতার
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ। তারা কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কথা বলেছেন।
দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরানের প্রেসিডেন্টের কাছে আল উদেইদ ঘাঁটিতে ইরানের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বলেন, আঞ্চলিক এই উত্তেজনা মূলত গাজার ওপর ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন ও যুদ্ধংদেহী মনোভাবের পরিণতি। আর এটি যাতে পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে কাতার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সারা বিশ্বকে এক হয়ে ইসরায়েলের এই দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপের অবসান ঘটানোর সময় এসেছে এখন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ব সন্ত্রাসী নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতবিক্ষত পরগাছা ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে ইরান যুদ্ধের শেষ চাইছে মার্কিন জ্বালানি সচিব
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানে ধরা পড়লো ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ দখলে ড্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ ‘না’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে স্থলসেনা মোতায়েন করছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে যুক্তরাষ্ট্রের ৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, বাগদাদ দূতাবাসে হামলা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিবেশীদের লক্ষ্যবস্তু না করার অনুরোধ হামাসের, মার্কিন কূটনীতিক ধরিয়ে দিলে পুরস্কার দেবে ইরানপন্থী গোষ্ঠী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধ্বংস, উচ্ছেদ ও বিভাজন: গাজার রণকৌশল এবার লেবাননে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিলাওয়ার অগ্ন্যুৎপাত: বেড়েছে কম্পন, রেড অ্যালার্ট জারি
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের সামরিক যান ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের তোলা দৃশ্য।
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে, যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












