নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসকে আদালত দ-িত করেছে। এরপর আপিল করার শর্তে তাকে আবার জামিনে দেওয়া হয়েছে। এখানে সরকার কোনো পক্ষ নয়, মামলাও করেনি। মামলা করেছে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীরা। সেই মামলায় শাস্তি হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর লেনস্থ ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গ্রামীণ টেলিকমের আইনি বাধ্যবাধকতা রয়েছে যে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ স্বীকার করে নিলেই গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ইউনূসের বিচার হতো না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে শ্রম আদালতের বিচারক ইউনূস মামলায় রায় দিয়েছেন বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘অভিযোগ স্বীকার করে নিলেই তো আর বিচার হতো না। সাজার রায়ের পর তো সবাই নিজেকে নির্দোষ দাবি করে। ড. ইউনূস সেই দাবিই করেছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো মূল্যে ভোট কেন্দ্রের পরিস্থিতি সুন্দর রাখতে হবে। সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র এখনও নিরবচ্ছিন্ন হয়নি। নির্বাচন পেছানোর এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আর ৬ দিন সময় আছে, আরো কর্মসূচি দেবে বিএনপি। নতুন বছরের বার্তা একটাই, ভোট বর্জন করুন, ঘরে থাকুন। ৭ তারিখের নির্বাচনে যাবেন না।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে দুর্নীতি দমন কমিশন পর্যন্ত 'নির্বাচন বর্জনসহ একদফা দাবিতে' গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
ফারুক বলেন, বার্তা একটাই। বাংলাদেশের অবৈধ সরকারের অধীনে, এক দলীয় সরকারের অধীনে নির্বাচন বর্জনের যে আহ্বান বিএনপি ও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপির সমর্থনে সমগ্র দেশে এলডিপির নেতাকর্মীরা ৭ জানুয়ারির নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা সাজা বাতিল, গায়েবি মামলা বন্ধ, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক বিবৃতির মাধ্যমে কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্নেল অলি বলেন, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত রোববার (৩১ ডিসেম্বর) ৪৬তম বিসিএসের আবেদন শেষ হয়েছে। এ দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পেরেছেন চাকরিপ্রার্থীরা। এতে আবেদন জমা পড়েছে দুই লাখ ৯৯ হাজার ৩৯২টি।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা শাখার (ক্যাডার) এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত ২ লাখ ৯৯ হাজার ৩৯২ জন প্রার্থী আবেদন ফি জমা দিয়েছেন। তবে এ সংখ্যা তিন লাখের বেশি হবে। কারণ যারা আবেদন করে এখনও ফি জমা দেননি, তাদের সংখ্যা এখনো হিসাব করা হয়নি। ফি জমা দেওয়ার জন্য আবেদনকারীরা আরও ৭২ ঘণ্টা সময় পাচ্ছেন। এরপর হয়তো আবেদন সং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের উপজেলাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসকের সংকট কাটাতে চলতি বছরেই ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিতে চায় সরকার। তিন ধাপে এই নিয়োগ হওয়ার কথা জানিয়েছে সরকার।
গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সভার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সভা সূত্র জানায়, দেশে চিকিৎসকের সংকট আছে। করোনার মধ্যে একবার ৩৯তম বিসিএস থেকে বিশেষভাবে পাঁচ হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এরপর বিভিন্ন সাধারণ বিসিএসে চিকিৎসক নিয়োগ দিলেও সেটি ছিল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, কোটি টাকার লিভার ট্রান্সপ্ল্যান্ট ২০ লাখ টাকার মধ্যে, ৪০ লাখ টাকার কিডনি ট্রান্সপ্ল্যান্ট ৩ লাখ টাকায় এখানে করা হচ্ছে। গত চার মাসে স্বল্প ব্যয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে সফলভাবে ১৭টি কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে সফলভাবে প্রথমবারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছে। জোড়া শিশু আলাদা করা হয়েছে। এই বছরের মধ্যেই রোবটিক সার্জারি, হেয়ার ইমপ্ল্যান্ট চালু করা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শ্রমিকরা যখন আদালতে গেছে, তখন আদালতের বাইরের দুজন শ্রমিক নেতাকে ছয় কোটি টাকা ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি একথা জানান।
তিনি বলেন, মালালা ইউসুফজাই ১২ না ১৪ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। কখন আট বছরের ছেলেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়, সেটির আশঙ্কাও লোকজন করছেন।
মন্ত্রী বলেন, পৃথিবীতে অনেক নোবেলজয়ী ফৌজদারি ও দেওয়ানি মা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের কারাদ-প্রাপ্ত ড. ইউনূসসহ চারজনকে আপিলের শর্তে জামিন দিয়েছে শ্রম আদালত। রায় ঘোষণার পাঁচ মিনিটের মধ্যেই আসামিদের জামিন দেয় আদালত।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইউনূসসহ একই মামলায় দ-িত চারজনকে সাজার রায় ঘোষণার পর তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ওই মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ বাকি অংশ পড়ুন...












