ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ
ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি
(বিলাদত শরীফ ৮০ হিজরী, বিছাল শরীফ ১৫০ হিজরী)
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯২ শামসী সন , ২৫জুলাই, ২০২৪ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
সাইয়্যিদুনা ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুস্পষ্ট মু’জিযা শরীফ
ইমামুল মুহাদ্দিছীন, সাইয়্যিদুনা হযরত শায়েখ ইবনে হাজার হাইছামী রহমতুল্লাহি আলাইহি তিনিসহ অনেক ইমাম, মুজতাহিদ ও আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা বলেছেন-
فِيْهِ (اَبِـيْ حَنِيْفَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ) مُعْجِزَةٌ ظَاهِرَةٌ لِّلنَّبِـيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ اَخْبَرَ بِـمَا سَيَقَعُ
অর্থ: ইমামুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুস্পষ্ট মু’জিযা শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! (আল-খাইরাতুল হিসান- ১৬)
কেননা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার দিকে ইশারা করে যে ইরশাদ মুবারক করেছেন-
لَوْ كَانَ الدِّيْنُ عِنْدَ الثُّرَيَّا لَذَهَبَ بِهِ رَجُلٌ مِّنْ فَارِسَ.
অর্থ: সম্মানিত দ্বীন যদি সুরাইয়া তারকার কাছে চলে যায়, পারস্যের এক ব্যক্তি সেখান থেকে উনাকে ফিরিয়ে আনবেন। সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
তার বাস্তবায়ন করেছেন ইমামুল মুহাদ্দিছীন, ইমামুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি। তিনি মুসলিম উম্মাহকে একটি সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ মাযহাব উপহার দিয়ে সম্মানিত দ্বীন ইসলাম উনার ভীতকে সুদৃঢ় করেছেন। উম্মাহকে অতি সহজে মহান আল্লাহ পাক উনাকে এবং উনার সম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাওয়ার পথ রচনা করে সুরাইয়া তারকার কাছ থেকে সম্মানিত দ্বীন উনাকে ফিরিয়ে আনার মত অসাধ্য কাজটি সুসম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ!
রিয়াদ্বত মাশাক্কাতে ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি
رِيَاضَات (রিয়াদ্বাত) শব্দটি বহুবচন। একবচন رِيَاضَة (রিয়াদ্বাহ)। অর্থ: সাধনা, অনুশীলন, পূনঃ পূণঃ করা, কোন কাজ দায়িমীভাবে করা। কোন কাজে বা বিষয়ে পূর্ণতায় পৌঁছার জন্য নিরলসভাবে, পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা-কোশেশ জারী (অব্যাহত) রাখাকে রিয়াদ্বত বলা হয়।
একইভাবে مَشَقَّات (মাশাক্কাত) শব্দটিও বহুবচন। তার একবচন مَشَقَّة (মাশাক্কাহ)। শাব্দিক অর্থ: কষ্ট, ক্লেশ, জটিলতা।
কোন লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য দুঃখ কষ্ট ও সর্বপ্রকার প্রতিকূল অবস্থার মোকাবেলা করাকে মাশাক্কাত বলা হয়। রিয়াদ্বত-মাশাক্কাতকে مُـجَاهَدَةٌ (মুজাহাদা)ও বলা হয়।
কোন বিষয়ে কামিয়াবী বা সফলতা লাভের জন্য রিয়াদ্বত-মাশাক্কাত অপরিহার্য। অলস ব্যক্তি কখনো সফলতা লাভ করতে পারে না। একইভাবে মহান আল্লাহ পাক উনার এবং উনার সম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মা’রিফাত-মুহব্বত, সন্তুষ্টি-রেযামন্দি হাছিলের ক্ষেত্রেও রিয়াদ্বত-মাশাক্কাতের গুরুত্ব অপরিসীম ও অনস্বীকার্য। বাবুল ইলিম ওয়াল হিকাম, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, “যারা বিনা পরিশ্রমে কামিয়াবীর শীর্ষ চূড়ায় পৌঁছতে চায় তারা যেন অসম্ভবের পথে সারাজীবন ব্যয় করলো। ” সর্বোপরি মহান আল্লাহ তিনি ইরশাদ মুবারক করেন-
وَجَاهِدُوْا فِي اللهِ حَقَّ جِهَادِهٖ ۚ هُوَ اجْتَبَاكُمْ
অর্থ: তোমরা মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পাওয়ার জন্য যথাযথভাবে মুজাহাদা করো। মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। অর্থাৎ, রিয়াদ্বত-মাশাক্কাতকারীগণের জন্য গায়েবী মদদ রয়েছে। (পবিত্র সূরা হজ্জ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৭৮)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত হানাফী মাযহাবে ছদক্বাতুল ফিতর উনার অকাট্য দলীল (৩)
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র সূরা দুখান শরীফে বর্ণিত লাইলাতুম মুবারকাই হচ্ছে পবিত্র শবে বরাত; যে রাত্রি মুবারকে সমস্ত প্রজ্ঞাময় বিষয়সমূহের ফায়ছালা করা হয় (৭)
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১২)
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (১৩)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১১)
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী তাহযীব-তামাদ্দুন উনার অপরিহার্য অংশ- ইসলামী চন্দ্র ক্যালেন্ডার “আত তাক্বউইমুল কামারী” {২}
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের আহকাম সম্পর্কিত মাসয়ালা :
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












