মুবাশশিরাও ওয়া নাযীরা, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, হায়াতুন নবী, শাহিদুন নবী, মুত্বালা’ আলাল গইব, রউফুর রহীম,
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র দুরূদ শরীফ দৈনিক বাদ ইশা ও বাদ ফজর ১০০ বার করে পাঠ করা সকলের জন্য আবশ্যক
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
যারা সম্মানিত তরীক্বা মশক্ব করেন বা সম্মানিত ইলমে তাছাওউফ চর্চা করেন উনাদের স্বীয় হযরত শায়েখ আলাইহিস সালাম উনার পক্ষ থেকে বিভিন্ন ওযীফা দেয়া হয়ে থাকে। বিশেষ করে সব তরীক্বাতেই পবিত্র দুরূদ শরীফ পাঠ করার ওযীফা দেয়া হয়। এটা বিভিন্ন তরীক্বাভেদে ১০০/২০০/৫০০/১০০০ বার এমনকি অনেক তরীক্বায় দিনে দশ হাজার বার পবিত্র দুরূদ শরীফ পাঠ করারও ওযীফা রয়েছে।
পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার সিলসিলাভুক্ত যারা রয়েছেন উনাদেরকে মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বাদ ফজর ১০০ বার এবং বাদ ইশা ১০০ বার মোট দুইশত বার পবিত্র দুরূদ শরীফ পাঠ করার জন্য সবক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ!
পবিত্র দুরূদ শরীফ পাঠ করার গুরুত্ব ও ফযীলত অপরিসীম। তবে উপরোক্ত ওযীফা শরীফ পাঠ করার মূল বিষয়বস্তু হচ্ছে- বাদ ফজর ১০০ বার পবিত্র দুরূদ শরীফ পাঠ করলে হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের মুহব্বত ও নিসবত হাছিল হবে। বিশেষ করে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুহব্বত ও নিসবত মুবারক হাছিল হয়। আর বাদ ইশা পবিত্র দুরূদ শরীফ পাঠ করলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত ও নিসবত মুবারক হাছিল হয়। সুবহানাল্লাহ।
এছাড়াও প্রতিদিন পবিত্র দুরূদ শরীফ পাঠ করার ইহকালীন ও পরকালীন অসংখ্য ফযীলত রয়েছে। নিম্নে সেখান থেকে কতিপয় ফযীলত উল্লেখ করা হলো-
পবিত্র হাদীছ শরীফে বর্ণিত রয়েছে। হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ صَلَّى عَلَيَّ فِي يَوْم مائَةَ مَرَّةٍ قَضَى الله لَهُ مائَةَ حَاجَةٍ سَبْعِينَ مِنْهَا لآخِرَتِهِ وَثَلاثِينَ مِنْهَا لِدُنْيَاهُ
অর্থ: যে ব্যক্তি আমার প্রতি দিনে ১০০ বার পবিত্র দুরূদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ পাক তিনি তার ১০০ টি হাজত পূরণ করে দিবেন। তারমধ্যে ৭০টি পরকালে দেয়া হবে এবং ৩০টি দুনিয়াতে দেয়া হবে। সুবহানাল্লাহ! (জামিউল আহাদীছ ১১/২১, কানযুল উম্মাল ১/৫০৫, লুবাবুল হাদীছ ৭ নং পৃঃ ইত্যাদি)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন-
مَنْ صَلَّى عَلَيَّ مِائَةَ صَلَاةٍ حِينَ يُصَلِّي الصُّبْحَ قَبْلَ أَنْ يَّتَكَلَّمَ قَضَى اللهُ لَه مِائَةَ حَاجَةٍ عَجَلَ لَهُ مِنْهَا ثَلَاثِينَ حَاجَةً وَأَخَّرَ لَهُ سَبْعِيْنَ وَفِي الْمَغْرِبِ مِثْلُ ذَالِكَ
অর্থ: যে ব্যক্তি বাদ ফজর কোনো কথা-বার্তা বলার পূর্বে আমার প্রতি ১০০ বার পবিত্র দুরূদ শরীফ পাঠ করবে মহান আল্লাহ পাক তিনি তার ১০০ টি হাজত পূরণ করে দিবেন। তারমধ্যে ৩০টি দুনিয়াতে এবং ৭০টি পরকালে দেয়া হবে। ঠিক সন্ধ্যায়ও এই আমল করলে অনুরূপ প্রতিদান দেয়া হবে। সুবহানাল্লাহ! (ইমতাউল আসমা ১১/১৪৭)
অন্য পবিত্র হাদীছ শরীফে বর্ণিত রয়েছে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ صَلَّى عَلَيَّ مِائَةً كَتَبَ اللهُ بَيْنَ عَيْنَيْهِ بَرَاءَةٌ مِّنَ النِّفَاقَ وَبَرَاءَةٌ مِّنَ النَّارِ وَأَسْكَنَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ مَعَ الشُّهَدَاءِ
অর্থ: যে ব্যক্তি আমার প্রতি ১০০ বার পবিত্র দুরূদ শরীফ পাঠ করবে মহান আল্লাহ পাক তিনি তার দুই চোখের মাঝখানে নেফাক ও দোযখের আগুন থেকে মুক্তির সুসংবাদ লিখে দিবেন এবং ক্বিয়ামতের দিন শুহাদায়ে কিরাম উনাদের সাথে তার বাসস্থান নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ! (আল মু’জামুল আওসাত্ব ৭/১৮৭)
কাজেই সকলের জন্য দায়িত্ব হচ্ছে নিয়মিত বাদ ইশা ও বাদ ফজর ১০০ বার করে পবিত্র দুরূদ শরীফ পাঠ করা। মহান আল্লাহ পাক তিনি সকলকে বেশি বেশি পবিত্র দুরূদ শরীফ পাঠ করার তাওফীক দান করুন। আমীন!
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্বমীছ বা জামা নিছফে সাক্ব পর্যন্ত প্রলম্বিত হওয়া সম্মানিত সুন্নত মুবারক
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (১২)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শরীয়ত বিরোধী কাজ দেখলেই বাধা দেয়া ঈমানের আলামত
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী তাহযীব-তামাদ্দুন উনার অপরিহার্য অংশ- ইসলামী চন্দ্র ক্যালেন্ডার “আত তাক্বউইমুল কামারী” {১}
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সম্মানিত রমাদ্বান শরীফ মাস উনার সম্মানার্থে তিনটি দরজা খোলা হয়-
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৬)
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












