সুন্নত মুবারক তা’লীম
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী খাদ্য “পনির”
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সুন্নত মুবারক তা’লীম
পনির সম্পর্কে মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
حَضْرَتْ حُمَيْدٌ رَحْمَةُ اللهِ عَلَيْهِ أَنَّهٗ سَمِعَ حَضْرَتْ أَنَسًا رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ يَقُوْلُ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْنِيْ بِسَيِّدَتِنَا حَضْرَتْ أُمِّ الْمُؤْمِنِيْنَ الْعَاشِرَةِ عَلَيْهَا السَّلَامُ (سَيِّدَتِنَا حَضْرَتْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ عَلَيْهَا السَّلَامُ) فَدَعَوْتُ الْمُسْلِمِيْنَ إِلٰى وَلِيْمَتِهٖ أَمَرَ بِالْأَنْطَاعِ فَبُسِطَتْ فَأُلْقِيَ عَلَيْهَا التَّمْرُ وَالْأَقِطُ وَالسَّمْنُ وَقَالَ حَضْرَتْ عَمْرٌو رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنْ حَضْرَتْ أَنَسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ بَنٰى بِهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُـمَّ صَنَعَ حَيْسًا فِيْ نِطَعٍ.
অর্থ: হযরত হুমাইদ রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বলতে শুনেছেন। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনাকে উনার মহাসম্মানিত মহাপবিত্র খিদমত মুবারকে গ্রহণ করলেন। আমি (হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) মহাসম্মানিত ওলীমা মুবারকের জন্য মুসলমানদের দাওয়াত করলাম। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নির্দেশ মুবারকে দস্তরখানা বিছানো হলো। তারপর তার উপর খেজুর, পনির ও ঘি ঢালা হলো। হযরত ‘আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনাকে উনার মহাসম্মানিত মহাপবিত্র খিদমত মুবারকে গ্রহণ করলেন এবং চামড়ার দস্তরখানায় ‘হায়েস’ (ঘি, খেজুর ইত্যাদি মিশিয়ে বানানো খাবার) প্রস্তুত করলেন। (বুখারী শরীফ: মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ নং: ৫৩৮৭)
উপরোক্ত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মাধ্যমে প্রমাণিত হয় যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফে খেজুর, পনির ও ঘি খাওয়ানোর মাধ্যমে মহাসম্মানিত মহাপবিত্র ওয়ালীমা মুবারক উনার ব্যবস্থা করেছিলেন। যা আরব দেশের অত্যন্ত সুস্বাদু খাবার ছিলো।
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتِ ابْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ أُتِىَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بـِجُبْنَةٍ فِىْ تَبُوْكَ فَدَعَا بِسِكِّيْنٍ فَسَمّٰى وَقَطَعَ.
অর্থ: “হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে তাবুক জিহাদের সময় কিছু পনির পেশ করা হয়। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিসমিল্লাহ শরীফ পড়ে চাকু দিয়ে সেগুলো কাটেন। (আবূ দাউদ শরীফ : কিতাবুত ত্বয়ামাহ্ : বাবু ফী আকলিল যুবন : মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ নং ৩৮১৯)
উক্ত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ দ্বারা প্রমাণীত হলো পনির খাওয়া খাছ সুন্নত মুবারক এবং চাকু দিয়ে প্রয়োজনীয় খাবার কেটে খাওয়াও খাছ সুন্নত মুবারক।
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
قَالَ حَضْرَتْ أَبُوْ سَعِيْدٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَكَانَ طَعَامُنَا الشَّعِيْرَ وَالزَّبِيْبَ وَالْأَقِطَ وَالتَّمْرَ.
অর্থ: “হযরত আবূ সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমাদের খাদ্যদ্রব্য ছিল যব, কিসমিস, পনির ও খেজুর। (বুখারী শরীফ : মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ নং: ১৫১০)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتِ ابْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ أَهْدَتْ حَضْرَتْ أُمُّ حُفَيْدٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهَا خَالَةُ ابْنِ عَبَّاسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقِطًا وَسَـمْنًا وَأَضُبًّا فَأَكَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الأَقِطِ وَالسَّمْنِ وَتَرَكَ الضَّبَّ تَقَذُّرًا.
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার খালা হযরত উম্মু হুফাইদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে পনির, ঘি ও যব হাদিয়া পাঠালেন। কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শুধু পনির ও ঘি মহাসম্মানিত আহার মুবারক করলেন। (বুখারী শরীফ : মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ নং-২৫৭৫)
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে। হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
فَقَالَتْ لِيْ حَضْرَتْ أُمُّ سُلَيْمٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهَا لَوْ أَهْدَيْنَا لِرَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَدِيَّةً فَقُلْتُ لَـهَا افْعَلِيْ. فَعَمَدَتْ إِلٰى تَـمْرٍ وَسَـمْنٍ وَأَقِطٍ فَاتَّـخَذَتْ حَيْسَةً فِيْ بُرْمَةٍ فَأَرْسَلَتْ بِـهَا مَعِيْ إِلَيْهِ.
অর্থ: হযরত উম্মু সুলাইম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি আমাকে বললেন, চলুন আমরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে কিছু হাদিয়া পাঠাই। আমি উনাকে বললাম, হ্যাঁ, এ ব্যবস্থা করুন। তখন তিনি খেজুর, মাখন ও পনির এক সঙ্গে মিশিয়ে হালুয়া বানিয়ে একটি ডেকচিতে করে আমাকে দিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে পাঠালেন। (বুখারী শরীফ: মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ নং - ৫১৬৩)
বান্দা-বান্দী, উম্মত যাতে করে মহাসম্মানিত সুন্নত মুবারক পালনের মাধ্যমে সহজেই সর্বপ্রকার আপদ-বিপদ, রোগ ইত্যাদি থেকে হিফাযত থেকে পবিত্র রহমত-বরকত লাভ করতে পারে, সেজন্য খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রহমাতুল্লিল আলামীন, মুত্বহ্হার, মুত্বহ্হির, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি প্রতিষ্ঠা মুবারক করেছেন “আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র”।
এখানে, সকল প্রকার মহাসম্মানিত সুন্নতী খাদ্য ও মহাসম্মানিত দ্রব্যসামগ্রী পাওয়া যায়। আমাদের দায়িত্ব হলো আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র থেকে সকল প্রকার দ্রব্যসামগ্রী ক্রয় করে তা ব্যবহার করার মাধ্যমে সর্বপ্রকার নিয়ামত মুবারক হাছিল করা।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার কালোজিরা (হাব্বাতুস সাওদা) - ১
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্রের সাথে সংযুক্ত-সম্পৃক্ত থাকা সকলের জন্য আবশ্যক
০১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রোযাদারদের জন্য প্রতিদিন সাহরী খাওয়া খাছ সুন্নত মুবারক (২)
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম
২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক সকল নেয়ামতের মূল
২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোযাদারদের জন্য প্রতিদিন সাহরী খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র তারাবীহ্ নামায বিশ রাকায়াত আদায় করাই খাছ সুন্নত মুবারক, এর কম আদায় করা চরম গোমরাহী (৩)
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র তারাবীহ্ নামায বিশ রাকায়াত আদায় করাই খাছ সুন্নত মুবারক, এর কম আদায় করা চরম গোমরাহী (২)
২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র তারাবীহ্ নামায বিশ রাকায়াত আদায় করাই খাছ সুন্নত মুবারক, এর কম আদায় করা চরম গোমরাহী (১)
২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র তারাবীহ্ নামায আদায় করার মহাসম্মানিত সুন্নতী তারতীব ও দু‘আসমূহ
২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত মুবারক পালনে সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার দৃষ্টান্ত
১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












