সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ৯ জন সম্মানিত ইমাম উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৪, মে, ২০২৪ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
(পূর্বে প্রকাশিতের পর)
ইমামুল মুহাদ্দিছীন ওয়াল ফুক্বাহা, ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সমসাময়িক যত ইমাম ছিলেন সকলেরই ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন। সুবহানাল্লাহ! উনাদের নিকট থেকে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন। উনারা মুত্বহহির, মুত্বহহার সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম হওয়ার সুবাদে উনাদের প্রত্যেকেরই ইলিম মুবারক উনার সনদ ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার মধ্যস্থতায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ উনাদের সমস্ত ইলিম ও হিকমত মুবারক উনার উৎস হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সুবহানাল্লাহ! আর হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি উনাদের ইলিম ও হিকমত মুবারকের উত্তরাধিকারী। সম্মানিত ইলমে ফিক্বাহ ও সম্মানিত ইলমে হাদীছ শরীফ উনাদের কোন ইমাম উনাদের ভাগ্যে সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের কাছ থেকে সরাসরি ফায়িয-তাওয়াজ্জুহ লাভ করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি একক ও অনন্য ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ছোহবত মুবারক ইখতিয়ার ও ইলিম-হিকমত মুবারক হাছিল:
ইমামুল মুহাক্কিক্বীন, ইমামুল মুত্তাক্বীন, ইমামুল খমিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম মুহম্মদ বাকির আলাইহিস সালাম তিনি ইমামুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার সম্মানিত শায়েখ ও মুর্শিদ ক্বিবলা ছিলেন। সুবহানাল্লাহ! ইমাম ইবনে আবি হাতিম, ইমাম মিসরী, ইমাম যাহাবী, ইমাম আসক্বালানী ও হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহিম উনারা নিজ নিজ কিতাবে সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার শায়েখ ও মুর্শিদগণ উনাদের আলোচনা মুবারক করতে গিয়ে বলেন-
رَوٰى عَنْ حَضْرَتْ اَبِـىْ جَعْفَرَ مُـحَمَّدِ بْنِ عَلِىٍّ عَلَيْهِ السَّلَامُ
অর্থ: সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা হযরত আবূ জা’ফর মুহম্মদ ইবনে আলী যাইনুল আবিদীন আলাইহিস সালাম (ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার থেকে বর্ণনা করেছেন। (জরাহ ওয়া তা’দীল-৮/৪৪৯, তাহযীবুল কামাল-২৯/৪১৯, সিয়ারু আলামিন নুবালা-৬/৩৯২, তাহযীবুত তাহযীব-১০/৪০১)
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম বরকতময় ছোহবত মুবারক ইখতিয়ার করার সৌভাগ্য অর্জন করেছিলেন।
আর ইমামুল খমিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঐ সুমহান ব্যক্তিত্ব মুবারক যাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দুনিয়াবী জিন্দেগী মুবারকে বিশিষ্ট ছাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাধ্যমে সালাম মুবারক প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ!
হযরত আবূ যুবাইর রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত, একদা আমরা বিশিষ্ট ছাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ছোহবত মুবারকে উপস্থিত ছিলাম। বয়স মুবারকের কারণে উনার মুবারক দৃষ্টি শক্তি ও দাঁত মুবারক দূর্বল হয়ে গিয়েছিল। সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজ আওলাদ সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। তিনি উনাকে সালাম জানালেন। আর নিজ আওলাদ উনাকে বললেন, “আপনি আপনার চাচার নিকট যান এবং ক্বদম মুবারকে বুছা দিন। (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত হানাফী মাযহাবে ছদক্বাতুল ফিতর উনার অকাট্য দলীল (৪)
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে মানহানীকারীদের যুগে যুগে ভয়াবহ পরিণতি (৪৩)
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৫)
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মু’তাকিফ ব্যক্তি উনাদের জন্য তিনটি সুসংবাদ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত হানাফী মাযহাবে ছদক্বাতুল ফিতর উনার অকাট্য দলীল (৩)
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র সূরা দুখান শরীফে বর্ণিত লাইলাতুম মুবারকাই হচ্ছে পবিত্র শবে বরাত; যে রাত্রি মুবারকে সমস্ত প্রজ্ঞাময় বিষয়সমূহের ফায়ছালা করা হয় (৭)
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












