ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (২২)
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
এখন মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাযির (উপস্থিত) থাকার কারণে সকলেই বেঁচে গেছেন, যারা প্রতিবাদ করেনি এবং যারা প্রতিবাদ করেছেন এবং যারা জড়িত ছিলেন উনারাও বেঁচে গেছেন, ইস্তেগফার করে, তাওবাহ করে এবং ক্ষমা প্রার্থণা করে। সুবহানাল্লাহ! তবে সবচেয়ে বড় শয়তান যেটা কাট্টা মুনাফিক উবাই বিন সলূল তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হয়েছে। সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি বলেছেন, অন্যান্যদেরকে ৮০টি দোররাহ মারা হয়েছিল, আর কাট্টা মুনাফিক সরদার উবাই বিন সুলূলকে ১৬০ টি দোররাহ মারা হয়েছিল।
কাজেই বিষয়গুলো খুব ফিকির করতে হবে যে, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত মুবারক কত বেমেছাল। সুবহানাল্লাহ! এজন্য বলা হয়েছে, তা’খীর, তাহরীম, ঈলা এগুলো কঠিন বিষয়। বিশেষ করে ‘তা’খীরের যে পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের পবিত্রতা মুবারক ঘোষণা করেছেন। এবং সেই সাথে উনারা যে দুনিয়াবী সমস্ত কিছু ত্যাগ করে পরিপূর্ণ ও খালিছভাবে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহব্বত ও সন্তুষ্টি মুবারকের মধ্যে দায়িমী গরক্ব, ফানা ও বাক্বা ছিলেন তা স্পষ্টভাবে বর্ণনা মুবারক করে দিয়েছেন। সুবহানাল্লাহ!
তা’খীরের বিষয়টা হলো- সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি অনেক তা’লীম-তালক্বীন মুবারক, দরস্-তাদরীস মুবারক করতেন, ওয়াজ মুবারক করতেন, নছীহত মুবারক করতেন, তাফসীর মুবারক করতেন, পবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যা-বিশ্লেষণ মুবারক করতেন। শ্রোতা মহিলা-পুরুষদের মধ্যে অনেকেই থাকতো। একখানা পবিত্র আয়াত শরীফ উনার তাফসীর প্রায়ই তিনি করতেন এবং তিনি বড় বড় মজলিসে সেটা আলোচনা মুবারক করতেন। সুবহানাল্লাহ! তিনি বলতেন, পবিত্র আয়াত শরীফ ক্বিয়ামত পর্যন্ত থাকবেন, পবিত্র কালামুল্লাহ শরীফ থাকবেন। হয়ত; আমরা থাকবো না, তোমরাও থাকবে না। পরবর্তী উম্মত আসবে, তারা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সুমহান পবিত্রতা মুবারক যেন বুঝতে পারে সেজন্য তিনি বারবার এ পবিত্র আয়াত শরীফ মুবারক উনার ব্যাখ্যা করতেন। সুবহানাল্লাহ! আর জিন-ইনসানের আকল-বুদ্ধির ক্রটি থাকার কারণে উনাদের সুমহান শান-মান বুঝতে পারে নাই। নাউযুবিল্লাহ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ إِن كُنتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَأُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيلاً، وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا.
অর্থ : আয় আমার মহাসম্মানিত হাবীব নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে আপনি বলে দিন। হে হযরত উম্মাহাতুল মু’মিন আলাইহিন্নাস সালাম! আপনারা এক কাজ করুন। আপনারা যদি দুনিয়াবী জিন্দেগী এবং উহার সৌন্দর্য অর্থাৎ দ্রব্য-সামগ্রী চান (তথা অনেক কিছু তলব করে থাকেন) তাহলে আপনারা আসুন, আপনারা যা চান আমি সব কিছুর ব্যবস্থা করে দিব এবং যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার ইখতিয়ার দেয়া হবে। আর যদি আপনারা মহান আল্লাহ পাক উনাকে চান, উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে চান, পরকাল চান তাহলে জেনে রাখুন, যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আপনাদের মতো যারা মুহসিনাহ উনাদের জন্য অনেক বড় বদলা রেখে দিয়েছেন। ” সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্বমীছ বা জামা নিছফে সাক্ব পর্যন্ত প্রলম্বিত হওয়া সম্মানিত সুন্নত মুবারক
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (১২)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শরীয়ত বিরোধী কাজ দেখলেই বাধা দেয়া ঈমানের আলামত
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী তাহযীব-তামাদ্দুন উনার অপরিহার্য অংশ- ইসলামী চন্দ্র ক্যালেন্ডার “আত তাক্বউইমুল কামারী” {১}
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সম্মানিত রমাদ্বান শরীফ মাস উনার সম্মানার্থে তিনটি দরজা খোলা হয়-
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৬)
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












