আল ইহসান ডেস্ক:
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি করাতে পদক্ষেপ করুক বাইডেন প্রশাসন। অন্যথায় বাইডেনকে ভোট দেয়া হবে না। এমনটাই জানাচ্ছেন মার্কিন মুসলিমরা। ডেমোক্র্যাটিক পার্টির বেশ কয়েকজন নেতা ও আমেরিকান মুসলিমরা এই মর্মে একটি খোলা চিঠি লিখেছেন।
চিঠিতে পরিষ্কার দাবি করা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে যদি পদক্ষেপ না নেন বাইডেন, তাহলে ২০২৪ সালের নির্বাচনের আগে তার অনুদান ও তাকে ভোটদান থেকে বিরত করা হবে লাখ লাখ মুসলিম ভোটারকে। ‘ন্যাশনাল মুসলিম ডেমোক্র্যাটিক কাউন্সিল’, যার মধ্যে শামিল বহু ডেমোক্র্যাটিক পার্টির নেতাও, তারা দ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি সন্ত্রাসী ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাতে ড্রোন হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিশোধে মঙ্গলবার (৩১ অক্টোবর) এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের হুথি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী আব্দেলআজিজ বিন হাবতৌর ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ইসরায়েলে হুথিদের ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এসব ড্রোন ইয়েমেনের।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের দক্ষিণের দূরবর্তী শহর ইল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ন্যাশনাল কার্ড স্কিম ‘টাকা পে’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গণভবন থেকে ই-কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক, সিটি ব্যাংক ও ব্রাক ব্যাংক প্রধান কার্যালয় যুক্ত ছিলো। অনুষ্ঠানে কার্ড ব্যবহারের পদ্ধতি প্রদর্শন করা হয়।
‘টাকা পে’ কার্ড হবে ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সের মতো আন্তর্জাতিক কার্ড সেবার একটি স্থানীয় বিকল্প। এই সেবা পুরোপুরি দেশীয় মধ্যস্থতায় চলবে, তাই এতে খরচও কমে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রায় দুই বছর ধরে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) কমছে। প্রবাসী আয় কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ বাড়ছে। এখন প্রণোদনা বাড়িয়ে প্রবাসী আয় বাড়ানোর চেষ্টা চলছে। এই পদক্ষেপের কিছুটা ইতিবাচক ফল গত মাসে পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশিদের জন্য তৃতীয় বৃহত্তম বৈদেশিক শ্রমবাজার থেকে এল নেতিবাচক খবর। বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। ফলে দেশটিতে নতুন কর্মী পাঠানো বন্ধ হয়ে গেল। এতে প্রবাসী আয়ে আরও ধাক্কা আসতে পারে। এ বাজার দ্রুত চালু করতে সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলমান রাজনৈতিক সহিংসতায় ব্যবসা, বাণিজ্য ও অর্থনৈতিক অবস্থা নিয়ে ‘দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’ (এফবিসিসিআই) গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে।
দেশীয় অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে হরতাল, অবরোধসহ অর্থনীতির জন্য ক্ষতিকর যেকোনো অসহিষ্ণু রাজনৈতিক কর্মসূচী পরিহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সংগঠন থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
এফবিসিসিআই জানায়, বিশ্বব্যাপী কোভিড এবং রাশিয়া-ইউক্রে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার মুসলিম অধ্যুষিত দাগেস্তানের একটি বিমানবন্দরে ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীরা প্রতিবাদ জানিয়েছেন। গত রোববার ইসরায়েল থেকে একটি উড়োজাহাজ অবতরণের পর কয়েক শ’ বিক্ষোভকারী বিমানবন্দরটিতে জোর করে ঢুকে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয়েছে অন্তত ৬০ জন বিক্ষোভকারীকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দাগেস্তানের আঞ্চলিক রাজধানী মাখাচকালার একটি বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। তরুণ বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে কাঁচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন। গত রোববার সন্ধ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ২৬তম দিনে গড়িয়েছে। এ কয় দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় শহীদ হয়েছেন ১০ হাজারের অধিক। তাদের মধ্যে ৩ হাজার ৪৫৭ জনই শিশু। বিদ্যুৎ, পানি, জ্বালানি, খাবার ও চিকিৎসা সরঞ্জামের অভাবে ভীষণ রকমের মানবেতর দিন পার করছেন অবরুদ্ধ উপত্যকাটির বাসিন্দারা।
গত ৭ অক্টোবর ইসরায়েলের অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বাহিনী হামাস। হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। সেদিন থেকেই হামাসকে ‘নির্মূল’ করতে গাজায় হামলা শুরু করে ইসরায় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার দাবির প্রতি সমর্থন জানিয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিন। দেশটির নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিনের প্রতি মস্কোর অবস্থান নিশ্চিত করে সে। সেই সাথে গাজায় চলমান সংকটের জন্য পশ্চিমা শক্তিকে দায়ী করে পুতিন।
এ নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেছে, বিশ্বব্যাপী সহিংসতা ছড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। নিজেদের স্বার্থ আদায়ের জন্যই এই সহিংস পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের জন্যই পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠেছে বলেও অভিযোগ করেছে সে।
পুতিন বলেছে, কীভাব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন ৪২০টির বেশি শিশু হতাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। অর্থাৎ অবরুদ্ধ গাজায় প্রতি ঘণ্টায় প্রায় ১৮টি শিশু প্রাণ হারাচ্ছে বা আহত হচ্ছে।
সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, ইসরায়েলি হামলায় গাজায় প্রতি পাঁচ মিনিটে একটি শিশু নিহত হচ্ছে।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৮ হাজার ৩০৬। নিহতদের মধ্যে শিশু ৩ হাজার ৪৫৭।
এর অর্থ দাঁড়ায় গাজায় প্রতি ঘণ্টায় প্রায় ৬টি শিশু নিহত হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কোল্ড স্টোরেজ পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে (প্রতি কেজি ২৬-২৭ টাকা) আলু বিক্রি করতে একজন মনোনীত কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ বুধবার থেকে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে বলেও জেলা প্রশাসকদের বলা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত একটি পত্র জারির মাধ্যমে সকল জেলা প্রশাসকদের এ নির্দেশ দেওয়া হয়েছে।
আলু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজ ও খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অত্যধিক দামে আলু বিক্রি করছেন। জনস্বার্থে আলুর বাজার স্থিত বাকি অংশ পড়ুন...












