আল ইহসান ডেস্ক:
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলের লক্ষ্যে আক্রমণ জোরদার করেছে রুশবাহিনী। অন্যদিকে, প্রবল রুশ আক্রমনের মধ্যেও খনিজ সমৃদ্ধ শহরটিকে আঁকড়ে রেখেছে ইউক্রেনীয় সেনারা।
ইউক্রেন সামরিক বাহিনীর এক সদস্য বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে জানায়, কোনো ধরনের বাধা ছাড়াই রুশ বাহিনী বাখমুত দখলের প্রচেষ্টা চালাচ্ছে।
ইউক্রেন সংসদ সদস্য সেরহি রাখমানিন বলেছে, ‘আজ নয় কাল বাখমুত ছাড়তে হবে আমাদের। যেকোনো মূল্যে সেটিকে ধরে রাখার কোনো মানে হয় না। তবে এই মুহূর্তে বাখমুত ধরে রাখার কিছু উদ্দেশ্য আছে। প্রথমত, যথাসম্ভব রুশ বাহিনীর ক্ষ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসের হাওয়ারা গ্রামে মাত্র তিনদিন আগে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে অবৈধ ইহুদী ইসরায়েলি বসতিস্থাপনকারীরা।
ইসরায়েলের উগ্রপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচ ইসরায়েলি এক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন ‘আমি মনে করি হাওয়ারা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাওয়া উচিত। আমি মনে করি ইসরায়েলের এটি করা উচিত।’
বেজালেল অর্থমন্ত্রী ছাড়াও দখলকৃত পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের দায়িত্বেও আছে।
হাওয়ারাতে ইসরায়েলি অবৈধ বসতিস্থাপনকারীদের হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। ওইদিন সেনাবাহিনীর পরোক্ষ সহযোগিতা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি সময় গড়ানোর সঙ্গে আরও খারাপ হচ্ছে। দেশটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে রীতিমতো আগুন লেগেছে। দিন দিন দেশটিতে বেড়েই চলছে মূল্যস্ফীতি।
পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো গত বুধবার (১ মার্চ) জানিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বা মূল্যস্ফীতি ৩১.৫ শতাংশে লাফ দিয়েছে। যা গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে খাবার, পানীয় এবং পরিবহন ব্যয় ৪৫ শতাংশেরও বেশি বেড়েছে।
এর আগে ১৯৭৩-৭৪ অর্থ বছরে দেশটিতে গড় মুল্যস্ফীতি ছিল ৩২.৮ শতাংশ। এরপর গত পাঁচ দশক বাকি অংশ পড়ুন...
লালমনিরহাট সংবাদদাতা:
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, এই সরকারের আমলে রমাদ্বান শরীফে বিদ্যুৎসহ সব পণ্যের দাম বেড়েছে। কিন্তু জাতীয় পার্টির আমলে রমাদ্বান শরীফে কোনো পণ্যের দাম বাড়েনি। বরং রমাদ্বান শরীফে সাধারণ মানুষের কথা ভেবে সব পণ্যের দাম কমানো হয়েছিল।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটে তিন দিনের সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব বলেন। এর আগে শত শত মোটরসাইকেলের বহর নিয়ে লালমনিরহাট সার্কিট হাউসে আসেন জিএম কাদের। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উচ্চ ফলনশীল দুটি নতুন জাতের ধানের অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড। নতুন জাত দুটি হচ্ছে ব্রি ধান১০৫ ও ব্রি ধান১০৬।
এর মধ্যে ব্রি ধান ১০৫ থেকে হেক্টর প্রতি ফলন পাওয়া যাবে গড়ে ৭ দশমিক ৬ টন থেকে ৮ দশমিক ৫ টন পর্যন্ত। অপরদিকে ব্রি ধান ১০৬ থেকে হেক্টর প্রতি ফলন পাওয়া যাবে গড়ে ৫ দশমিক ৪৯ টন।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) জাতীয় বীজ বোর্ডের ১০৯তম সভায় জাতগুলো অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন পাওয়া দুটি ধানের জাতের মধ্যে হচ্ছে বোরো মওসুমে চাষের উপযোগী কম গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) ব্রি ধান১০৫ এবং রোপা আউশ মওসুমের অলবণাক্তত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, নদীসহ প্রকৃতিতে তার প্রাপ্য অংশ থেকে কোনো দেশকে বঞ্চিত করা উচিত নয়।
প্রকৃতির সুবিধা নেওয়ার জন্য আমাদের ভাগ্য নির্ধারণ হয়েছে, একটি দেশকে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা উচিত নয়, উল্লেখ করে তিনি সতর্ক করে দিয়েছেন যে, সবার মনে রাখা উচিত, ঘরোয়া রাজনীতির বিষয়গুলো যেন অন্য দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতিতে আঘাত না করে।
অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, বাণিজ্যের সম্ভাবনা পূরণের জন্য একটি দেশের হঠাৎ করে শুল্ক ও অশুল্ক বাধা আরোপ করা উচিত নয়। এটি প্রবৃদ্ধির ইঞ্জি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সমন্বয়ের অভাবে আদালত প্রাঙ্গণ থেকে দুই সন্ত্রাসী ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, দুই সন্ত্রাসী ছিনিয়ে নেওয়ার ঘটনায় অবশ্যই আমাদের ব্যর্থতা ছিল।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, শুধু পুলিশকে এককভাবে বলছি না। পুলিশের সঙ্গে সবার একটা সমন্বয় থাকার কথা ছিল। সেখানে কোথাও সমন্বয়ের অভাব ছিল। সমন্বয়ের অভাব থাকা বাকি অংশ পড়ুন...
বান্দা-বান্দীকে মুক্তি ও নাজাত দানের জন্যই মহান আল্লাহ পাক তিনি অনেক রাত্রিকে ফযীলতপূর্ণ ও মর্যাদা সম্পন্ন করেছেন। ওই সকল বরকতময় রজনীসমূহে সারারাত সজাগ থেকে ইবাদত-বন্দেগী করার জন্য মহান আল্লাহ পাক তিনি ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নির্দেশ প্রদান করেছেন।
মহান আল্লাহ পাক উনার অসীম দয়া ও ইহসানে এ বছর সেই বরকতময় দোয়া কবুলের রাত আবারো ফিরে এসেছে। এ বরকতময় শবে বরাত মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে কোটি কোটি মানুষকে মুক্তি ও নাজাত দানের রাত্র। এ বছরের জন্য আগামী ১৪ শা’বান শ বাকি অংশ পড়ুন...












