আল ইহসান ডেস্ক:
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ দ্বিতীয় বছরে গড়িয়েছে। ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়ে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার নির্দেশ দেয় রুশ প্রেসিডেন্ট পুতিন। যুদ্ধে এখন পর্যন্ত দুই দেশ হারিয়েছে লাখো সেনা ও সামরিক সরঞ্জাম। লড়াই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, ইউক্রেনের হয়ে পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের মিত্র দেশগুলো। মস্কোর পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন। এমন বাস্তবতায় পুরো বিশ্বে পড়ছে যুদ্ধের প্রভাব।
ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে নিন্দা জানিয়েছে জাতিসং বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের একদিকে তীব্র শীত, অন্যদিকে গরমের যন্ত্রণা। এক প্রান্তে তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন, অন্যদিকে গরমে হাসফাঁস অবস্থা মানুষের। দেশটিতে একই সময়ে এমন অদ্ভুত আবহাওয়া দেখা যাচ্ছে উত্তর ও দক্ষিণ প্রান্তে। অবাক করা বিষয় হচ্ছে, একই সময়ে এ দুটি অঞ্চলে তাপমাত্রার পার্থক্য দাঁড়াচ্ছে প্রায় ১০০ ডিগ্রিতে।
সিএনএনের খবর অনুসারে, মন্টানা, ওয়াইমিং এবং ডাকোটার বেশিরভাগ এলাকায় স্থানীয় সময় গত বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রি ফারেনহাইটের নিচে। এর মধ্যে মন্টানার কাট ব্যাংকে তাপমাত্রা নেমেছি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের নাবলুসে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণাণয় জানিয়েছে, ইসরায়েলিদের গুলিতে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সব মিলিয়ে ১০২ জন আহত হয়েছেন। যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার নাবলুসে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে কথিত অভিযান চালাতে আসে ইসরায়েলি সেনারা। ওই সময় তাদের বাধা দেয়ার চেষ্টা করেন সাধারণ ফিলিস্তিনিরা। ত বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় সন্ত্রাসী হামলায় ১০ জন নিহত হয়েছে। নিহতরা সবাই বেসামরিক নাগরিক। এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আল-শাবাব যোদ্ধারা দেশটির রাজধানী মোগাদিসুর একটি বাড়িতে হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।
আল-শাবাব যোদ্ধারা মঙ্গলবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি বাড়িতে হামলা চালিয়ে ১০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে দেশটির সরকার জানিয়েছে। এদিন মোগাদিসুর উত্তরাঞ্চলীয় আব্দিয়াসিজ এলাকায় দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
এদিকে হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মিশরের সুয়েজ খাল ২০২২ সালের ডিসেম্বরে রেকর্ড ১৮.২ বিলিয়ন মিশরীয় পাউন্ড অর্থাৎ ৫৯৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। আগের মাস নভেম্বরে আয়ের এ অংক ছিল ১৭.৩ বিলিয়ন পাউন্ড।
সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওসামা রাবি জানিয়েছেন, এ ধারাবাহিকতায় আগামী বছরের জন্য আয়ের লক্ষ্যমাত্রা আরেকটু বাড়ানো হয়েছে।
খালটি মিশরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার একটি উৎস। তবে গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের কারণে পণ্য আমদানি-রপ্তা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিত করেছে রাশিয়া। এ কারণে দেশটির প্রেসিডেন্ট পুতিনের এই সিদ্ধান্তকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন।
সে জানায়, ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগে পুতিনের এই ঘোষণা সত্ত্বেও আলোচনার দরজা বন্ধ করছে না যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের পরদিনই পরমাণু অস্ত্র চুক্তি বাতিলের ঘোষণা করে পুতিন।
গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ইউক্রেন যুদ্ধের ১ বছর পূর্তি উপলক্ষ্যে দেও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইতালি গত গ্রীষ্মের জরুরি পরিস্থিতির পর আরেকটি খরার মুখোমুখি হতে পারে আশঙ্কা দেখা দিয়েছে।
কয়েক সপ্তাহ ধরে শুষ্ক শীতকালীন আবহাওয়া ও আল্পস পর্বতে তুষারপাত স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম হওয়ায় পর এমন উদ্বেগ দেখা দিয়েছে বলে বৈজ্ঞানিক ও পরিবেশবাদী গোষ্ঠীগুলোর তথ্যের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির ভেনিসে বন্যা প্রাথমিক উদ্বেগের বিষয় হলেও এখানে জোয়ারের পানি অস্বাভাবিক নিচে নেমে গেছে, ফলে শহরটির বিখ্যাত কিছু খাল দিয়ে পরিবহন চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
সোমবার পরিবেশবাদী গোষ্ঠী লেগামবিয়ান্তে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ধ্বংসস্তূপ থেকে আর ভেসে আসছে না কারও আর্তনাদ। নিখোঁজদের বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছে উদ্ধারকারীরা। এ অবস্থায় চলমান উদ্ধার অভিযানের ইতি টানলো তুরস্ক। তবে কাহরামানরাস এবং হাতায়ে প্রদেশে উদ্ধারকাজ চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
গত ৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যায় তুরস্ক। পার্শ্ববর্তী দেশ সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ভূমিকম্পে দুই দেশে প্রাণহানি ছাড়িয়েছে ৪৬ হাজারের বেশি। আহত কয়েক হাজার।
দুই সপ্তাহের বেশি সময় চলা উদ্ধার অভিযান দুটি প্রদেশ ছাড়া সবকট বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
উত্তর কোরিয়া নিজেদের উপকূল থেকে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমন দাবি করেছে। এর দুদিন আগেই পিয়ংইয়ং একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়ে।
দুবার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী তীব্র নিন্দা জানিয়েছে এবং তাৎপর্যপূর্ণ উস্কানি বলে আখ্যা দিয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, একাধিক রকেট লঞ্চার থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর একটির লক্ষ্য ছিল ৩৯৫ কিলোমিটার দূরত্বে, আরেকটি ৩৩৭ কিলোমিটার দূরত্বে।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬৪ জন।
গত রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে দেশটির পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার কালার কাহার শহরের কাছে বিয়ের অনুষ্ঠানের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।
গত দুই মাসেরও কম সময়ের মধ্যে পাকিস্তানজুড়ে এটি চতুর্থ বড় সড়ক দুর্ঘটনা। সোমবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
জানায় যায়, বিয়ের পার্টি শেষে যাত্রীবাহী বাসটি ইসলামাবাদ-লাহোর মোটরওয় বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হঠাৎ ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে ইউক্রেনকে যুদ্ধ সহায়তার অংশ হিসেবে ৫০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে সে।
রাশিয়া গত বছর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। সেটি যুদ্ধে রূপ নেয়। এর মধ্যেই পূর্ব ঘোষণা না দিয়েই কিয়েভ সফর করছে বাইডেন।
গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উচ্চ-নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিয়েভে পৌঁছায় সে। এ সময় ইউক্রেনে দূরপাল্লার অস্ত্র সরবরাহের বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নৈতিক স্থলন আর ব্যভিচারের অভিযোগে আফগানিস্তানের বাদাখশান প্রদেশে দুই নারীসহ ১১ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। তালেবান নিয়ন্ত্রিত দেশটির সুপ্রিম কোর্টের আদেশে বাদাখশানের ফাইজাবাদ শহরের একটি খেলার মাঠে জনসম্মুখে তাদের বেত্রাঘাত করা হয় বলে আফগানিস্তানের সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে।
দেশটির সরকারের বিবৃতির বরাত দিয়ে খামা প্রেস বলছে, বাদাখশানের উত্তরাঞ্চলীয় শহর ফাইজাবাদে নৈতিক অপরাধ ও ব্যভিচারের দায়ে ১১ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করেছে তালেবান প্রশাসন। মাঠে অভিযুক্তদের বেত্রাঘাতের সাজা দেখতে বাকি অংশ পড়ুন...












