অপার সৌন্দর্যের শাপলা সবজি হিসেবেও চাহিদা মেটাচ্ছে
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কুষ্টিয়া সংবাদদাতা:
বছরের বর্ষা মৌসুম ও হেমন্তের শেষ পর্যন্ত বাংলাদেশের খাল-বিল জুড়ে থাকে শাপলা ফুল। দৃষ্টিনন্দন এ ফুল ও ফুলের ডাঁটা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সবজি হিসেবে। গ্রামের সাধারণ রান্নাঘর থেকে শহরের খাবারেও উঠে আসছে এই শাপলার ডাঁটা। সবজি হিসেবে এই ডাঁটার একটি বড় ধরনের চাহিদাও তৈরি হয়েছে। বিপুল চাহিদার কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে সারাদেশের বাজারে শাপলার বেচাকেনা চলে হরদম।
বর্তমানে বিভিন্ন হাটবাজারেও শাপলার দেখা মিলছে, ভালো বেচাকেনাও চলছে।
গ্রামীণ জনপদের মানুষ ছোট ছোট নৌকা, ডিঙি নৌকা ও সাঁতার কেটে শাপলা সংগ্রহ করেন। সেটা শহরে সবজির দোকান, রাস্তার পাশে ও ভ্যানে বিক্রি হয়। একেকটি আঁটিতে মোট ১০টি থেকে ২০টি করে শাপলা পাওয়া যাচ্ছে। দাম রাখা হচ্ছে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
সামায়িক কিছু অর্থ উপার্জনের উপায় হিসেবে গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারগুলো এই শাপলা আহরণ ও বিক্রি করে থাকে। কোনোরকম পুঁজির প্রয়োজন হয় না বলে বর্ষা মৌসুমে অনায়াসে শাপলার ব্যবসা করে দরিদ্র পরিবারগুলো একটি ভাল জীবিকা নির্বাহ করছে ও সংসারের চাকা সচল রাখছে।
শাপলা বিক্রেতা সেলিমকে পাওয়া যায় কুমারখালী উপজেলার এলঙ্গি বাজারে। তিনি একজন ভ্যান চালক। এই মৌসুমে তিনি শাপলা ডাঁটা বিক্রয় করছেন প্রায় ৪ বছর ধরে। তিনি সেগুলো ভ্যানে করে বিক্রয় করেন।
তিনি বলেন, এখন তো টাকার দাম কম। এটিও একটি দাম-দড়ের ব্যবসা। ১৫/২০টির একটি আঁটি তিনি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বিক্রয় করেন। কখনো কখনো তিনি ১০০ আঁটিও বিক্রয় করে ফেলেন।
তিনি বলেন, আগে গরিবেরা এই ডাঁটা নিয়মিত খেত আর বড় লোকেরা অনেকটা শখ করে খেত। কিন্তু এখন প্রতিদিনের সবজি হিসেবে বড় লোকেরাও শাপলার ডাঁটা খাচ্ছেন।
এদিকে, পুষ্টিবিদরা বলছেন শাপলার ডাঁটার আছে বহুবিধ স্বাস্থ্য উপকারিতা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. আব্দুর রউফ জানান, এই ডাঁটাতে রয়েছে পানি, ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন ও মিনারেলস এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন ও মিনারেলসের মধ্যে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, ফসফরাস, ক্যালসিয়াম আয়রন ইত্যাদি উপাদান।
তিনি আরো বলেন শাপলা ডাঁটাতে রয়েছে একটি বিশেষ উপাদান ফ্লেভনল গ্লাইকোসাইট। এটি মাথার রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং মাথা ঠান্ডা রাখতে সহায়তা করে। শাপলা ডাটার উপাদানগুলো স্নায়ু, পেশী, হার্টের কার্যক্রমে ও হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শাপলা ডাঁটা খেলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। এটি ত্বকের কোষ গুলোকে হাইড্রিয়েটিং এবং স্বাস্থ্যকর করে তোলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ভুল রিপোর্ট, ভুয়া ওষুধ ও দুর্বল তদারকি স্বাস্থ্যখাতের বড় হুমকি’
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি লাখেরও বেশি
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সারা দেশের তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে বিজিবি টহল-নজরদারি আরও জোরদার
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাকে মারধর করায় ছেলেক মাটিতে অর্ধেক পুঁতে রাখলো প্রতিবেশীরা!
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ফকির-মিসকিন-বস্তির ছেলেমেয়েরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে’
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘হাদির ওপর হামলা নির্বাচনে বড় প্রভাব ফেলবে না’
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নেতা-কর্মীদের চোখ-কান খোলার আহ্বান খসরু’র
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ তারিখে দেশে ফিরবেন তারেক রহমান
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রামের পরও কেন সতর্ক হলো না সরকার, প্রশ্ন রিজভীর
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












