আইন হাতে তুলে নিচ্ছে মানুষ -চলতি বছর ১০ মাসেই ৩৫৬ মব-গণপিটুনিতে নিহত ১৩৭
, ২১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। কখনো অপরাধী মনে করে গণপিটুনি, কখনো প্রতিহিংসাপরায়ণ হয়ে বা মব সৃষ্টি করে হত্যা করা হচ্ছে মানুষ। পাঁচ বছরের ব্যবধানে (২০২১-২০২৫) দেশে মব-গণপিটুনির ঘটনা বেড়েছে প্রায় ১০ গুণ। এতে নিহতের সংখ্যা বেড়ে মাসিক গড়ে ৫.৬৭ গুণ দাঁড়িয়েছে। এ সময় আহত বেড়েছে ৩৩ গুণের বেশি। চলতি বছরের ১০ মাসেই ৩৫৬টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছে ১৩৭ জন। গুরুতর আহত হয়েছে ৩৯০ জন। এমন পরিস্থিতি জনমনে আতঙ্ক বাড়াচ্ছে।
সংস্কৃতি ফাউন্ডেশন প্রকাশিত এ সংক্রান্ত পাঁচ বছরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসছে। তাদের প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ সালে দেশে ৪৪টি গণপিটুনির ঘটনা ঘটে। এতে ২৯ জন নিহত ও ১৪ জন আহত হন। ২০২২ সালে ১১৩টি গণপিটুনিতে ৬১ জন নিহত ও ৭৬ জন আহত হন। ২০২৩ সালে ১৪৫টি গণপিটুনিতে ৮৬ জন নিহত ও ৫৮ জন আহত হন। ২০২৪ সালে ১৬৯টি গণপিটুনিতে ১৪৬ জন নিহত ও ১২৬ জন আহত হন। ২০২৫ সালের প্রথম ১০ মাসেই ৩৫৬টি গণপিটুনির ঘটনা ঘটে।
পরিসংখ্যান বলছে, গণপিটুনির ঘটনা প্রতি বছরই বাড়ছে। তবে ২০২৫ সালে এমন ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৪ সালে প্রতি মাসে গড়ে ১৪টি গণপিটুনির ঘটনা ঘটে। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৬টিতে। গত বছর প্রতি মাসে গণপিটুনিতে ১২.১৭ জনের মৃত্যু হয়েছে, চলতি বছরে এ সংখ্যা বেড়ে ১৩.৭ জনে দাঁড়িয়েছে। এই ধারা চলতি নভেম্বর ও আগামী ডিসেম্বরে অব্যাহত থাকলে গণপিটুনির ঘটনায় রেকর্ড গড়বে। অন্যদিকে ২০২১ সালে যেখানে প্রতি মাসে গড়ে ৩.৬৬টি গণপিটুনির ঘটনা ঘটেছিল, ২০২৫ সালে (প্রথম ১০ মাস) তা দাঁড়িয়েছে ৩৫.৬টিতে। প্রায় ৯.৭ গুণ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে মাসিক গড় নিহত বেড়েছে ৫.৬৭ গুণ এবং আহত বেড়েছে ৩৩ গুণের বেশি। পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ ও ২০২৫- দুই বছরই গণপিটুনিতে সবচেয়ে বেশি নিহত হয়েছে আগস্ট ও সেপ্টেম্বর মাসে। গত বছর এ দুই মাসে মোট ৪৪ জন প্রাণ হারান। চলতি বছর আগস্ট-সেপ্টেম্বরে ৪৭ জনের মৃত্যু হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের হামলায় ভাঙারি হওয়া দখলদারদের আরেকটি ট্যাংক
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদ্রাসায় চালু হচ্ছে ‘ব্যবসায় শিক্ষা’, অনুমোদন পেতে শর্ত প্রযোজ্য
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয়সহ সর্বশেষ তথ্য জানাল আইএসপিআর
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মনোনয়ন বাণিজ্য গোপনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা -ইসি সানাউল্লাহ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নির্বাচন প্রশ্নে উভয় সংকটে জিএম কাদের!
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি -প্রধান বিচারক
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সারা দেশের তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতের পেঁয়াজেও লাগাম পড়েনি বাজারে, আমদানি বাড়ছে
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেয়ার হুঁশিয়ারি
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদেশি আগ্রাসী মাছ-কচ্ছপ ছেড়ে দেয়ায় চরম সংকট
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদেশি আগ্রাসী মাছ-কচ্ছপ ছেড়ে দেয়ায় চরম সংকট
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)