আলুর কেজি ৬ টাকা, কৃষকের মাথায় হাত
, ১৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৪ মে, ২০২৫ খ্রি:, ১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গত বছর বাজারে আলুর দাম ভালো পাওয়ায় রংপুর অঞ্চলের কৃষকরা এবার বেশি পরিমাণ জমিতে আলুর আবাদ করেছিলেন। কিন্তু বৈরী আবহাওয়ায় নিজস্ব পদ্ধতিতে সংরক্ষিত আলু নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় কৃষকরা ৬ টাকা কেজি দরে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সরেজমিন দেখা যায়, গতকাল রংপুর নগরীর শাহীপাড়া এলাকায় ভ্যানে করে সবজি বিক্রি করতে এসেছেন সাহেবগঞ্জ এলাকার শাহজাহান আলী। তার ভ্যানে ছিলো ২৫ কেজি ওজনের এক বস্তা আলুসহ পিঁয়াজ, রসুন এবং কাঁচা মরিচ। তিনি প্রতি কেজি আলু ১০ টাকা করে বিক্রি করতে চাইছিলেন কিন্তু কোনো ক্রেতা পাচ্ছিলেন না। অবশেষে কয়েকজন মিলে ছয় টাকা কেজি দরে শাহজাহানের কাছ থেকে ২৫ কেজি আলু কেনেন। এটা হলো খুচরা বাজারের দৃশ্য। তবে পাইকারি বাজারের আলুর ক্রেতাই নেই। যারা হিমাগারে আলু রাখতে না পেরে বাড়িতেই নিজস্ব পদ্ধতিতে আলু সংরক্ষণ করেছিলেন, তপ্ত হাওয়ায় আলু পানি ছাড়তে শুরু করায় তারা চার-পাঁচ টাকা কেজি দরে আলু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। ফলে আলুু আবাদ করে লাখ লাখ টাকা লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। এতে পাওনাদারদের চাপে আলু চাষিরা দিশেহারা, পরিবারেও দেখা দিয়েছে অশান্তি।
কৃষকরা জানান, এক দোন (২২ শতক) জমিতে আলুর বীজ লাগে ২৪ হাজার টাকার। এ ছাড়া রোপণ, সার, উত্তোলন ইত্যাদির খরচ পড়ে ১৯ হাজার টাকা। সব মিলিয়ে এক দোন জমিতে আলুর উৎপাদন খরচ হয় ৪০ থেকে ৪২ হাজার টাকা। উৎপাদন হয় ২ হাজার থেকে ২ হাজার ২০০ কেজি। সে ক্ষেত্রে প্রতি কেজি আলুর উৎপাদনে খরচ পড়ে ১৯ থেকে ২০ টাকা। তবে সংরক্ষণের জন্য আলু হিমাগারে রাখলে উৎপাদন খরচে কেজিতে যোগ হবে আরও আট টাকা। উৎপাদনেই আলুর কেজি পড়ছে ২৮ টাকা।
রংপুরের পাইকারি ও খুচরা বাজারদর অনুযায়ী প্রতি কেজি আলুতে কৃষকদের লোকসান হচ্ছে ২৪ থেকে ২৫ টাকা। জানা গেছে, গত কয়েক বছর থেকে বাজারে আলুর দাম ভালো পাওয়ায় এবার রংপুর অঞ্চলের কৃষকরা বেশি পরিমাণ জমিতে আলুর আবাদ করেছেন। রংপুর অঞ্চলের পাঁচ জেলায় এবার আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ১ লাখ ৬০২ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৩৯ হেক্টর জমিতে। ফলনও ভালো হয়েছে। ফলে আলুর উৎপাদনও হয়েছে হেক্টরপ্রতি ২৬ টনের বেশি। মোট উৎপাদন হয়েছে প্রায় ৩২ লাখ মেট্রিক টন আলু। কিন্তু রংপুর অঞ্চলের পাঁচ জেলার ৭১টি হিমাগারের ধারণক্ষমতা মাত্র সাড়ে ৭ লাখ মেট্রিক টন। দু-একজন বড় কৃষক অথবা ব্যবসায়ী বাইরের জেলার হিমাগারে আলু সংরক্ষণ করলেও হিমাগারের বাইরে রয়েছে ২২ থেকে ২৪ লাখ মেট্রিক টন আলু। এসব আলু কৃষকরা নিজস্ব প্রদ্ধতিতে সংরক্ষণ করে থাকেন। তবে এবার অতিরিক্ত তাপপ্রবাহের কারণে সংরক্ষিত আলু নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তাই নামমাত্র মূল্যে কৃষকরা আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর ও কাতারসহ ৮ মুসলিম দেশের
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই দিনে পেঁয়াজের দাম বাড়লো কেজিপ্রতি ৩৫ টাকা
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচনের আগে দেশে ফিরবেন না তারেক রহমান!
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ম্যাজিস্ট্রেট সংকটে বন্ধ ভ্রাম্যমাণ আদালত
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সার্বভৌমত্ব রক্ষায় শান্তিচুক্তি সংশোধন ও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ও চীনকে নিয়ে শক্তিশালী জোট করতে চায় পাকিস্তান
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোটে জাতীয় পার্টির অংশগ্রহণের বার্তায় রাজনীতিতে চাঞ্চল্য
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশকে সুশৃঙ্খল করে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাবাহিনীর উচিত দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করা
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের এই মর্টারগুলোর আগুনের হলকাতেই নিজেদের ধ্বংস দেখেছে দখলদার বাহিনী
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩১০ বাংলাদেশি
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












