ইসলামাবাদে আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১২
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকালে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলটি ছিলো ইসলামাবাদ জেলা আদালতের প্রধান প্রবেশদ্বার, যেখানে প্রতিদিনই মামলাকারী ও আইনজীবীদের ভিড় থাকে।
গত মঙ্গলবার সকালে ইসলামাবাদ জেলা আদালতের মূল ফটকের কাছে হঠাৎ একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এখনো নিশ্চিতভাবে জানা যায়নি এটি আত্মঘাতী হামলা ছিলো কিনা, কিংবা কোনো বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিলো কিনা। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ফরেনসিক টিম পৌঁছেছে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে রক্তাক্ত দেহ পড়ে আছে এবং একটি পুলিশ ভ্যান আংশিকভাবে ধ্বংস হয়েছে। বিস্ফোরণের শব্দে আশপাশের ভবন কেঁপে ওঠে এবং মুহূর্তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী আইনজীবী রুস্তম মালিক বলেন, “আমি গাড়ি পার্ক করে আদালতের ভেতরে ঢোকার সময় হঠাৎ গেটের দিক থেকে প্রচ- শব্দ শুনি। চারপাশে মানুষ ছুটোছুটি শুরু করে দেয়। ” তিনি আরও বলেন, “পুরো জায়গাটা বিশৃঙ্খলায় ভরে যায়। আইনজীবী, মামলাকারী সবাই দৌড়ে নিরাপদ জায়গায় যেতে চেষ্টা করছিলো। আমি গেটের পাশে দুটো মৃতদেহ দেখতে পাই, আর কয়েকটি গাড়ি তখন আগুনে জ্বলছিলো। ”
পুলিশ জানিয়েছে, এখনো বিস্ফোরণের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলে বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বোমা ডিসপোজাল ইউনিট কাজ শুরু করেছে। আহতদের দ্রুত কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে, এবং বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বিস্ফোরণের পর ইসলামাবাদজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালত প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তথ্যসূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতীয়দের নাগরিকত্ব ত্যাগের সংখ্যা দিন দিন বাড়ছে
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলা, নিহত ৪
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রথমবারের মতো ২ কোটি টন ছাড়াবে মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে টানাপোড়েনে বিচারকরা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিল্লিতে বোমা হামলার পর থেকে হেনস্থার শিকার কাশ্মীরের মুসলিম ডাক্তাররা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে অসংখ্য বাস-ট্রাক-গাড়ি
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইসরায়েল প্রতিদিন যুদ্ধাপরাধ করে’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ লেবাননে ইসরায়েলের ডজনখানেক বিমান হামলা, যুদ্ধবিরতি আরও নাজুক
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিম তীরে ২০১৭ সালের পর সর্বোচ্চ স্তরে ইসরায়েলি বসতি স্থাপন -জাতিসংঘ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় ৮২ শিশু নিহত
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমারা
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাগরিকত্ব বাতিলের ঝুঁকিতে যুক্তরাজ্যের ৯০ লাখ মুসলিম নাগরিক, ঝুঁকিতে আরও যেসব দেশ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)