এক হাতঘড়ি বিক্রি হলো ২১৫ কোটি ৭১ লাখ টাকায়!
, ১১ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
২০১৬ সালে প্যাটেক ফিলিপের একটি হাতঘড়ি নিলামে বিশ্বের সবচেয়ে দামে বিক্রি হয়। এবার সেই হাতঘড়িটি আরও বেশি দামে বিক্রি হয়েছে। গত রোববার (৯ নভেম্বর) ঘড়িটি এক কোটি ৭৬ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ২১৫ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৩৯ টাকা) বিক্রি হয়েছে, যেটির দাম ৯ বছর আগে ছিলো এক কোটি ১০ লাখ ডলার। খবর এএফপির।
এই হাতঘড়িটি ১৯৪৩ সালে তৈরি করা হয়েছিলো। প্যাটেক ফিলিপের স্টেইনলেস স্টিলে তৈরি মাত্র চারটি ঘড়ির মধ্যে এটি একটি। ঘড়িটির বিরল বৈশিষ্ট্যই এটিকে স্বর্ণে তৈরির চেয়ে বেশি চাহিদার করে তুলেছে।
২০১৬ সালে এই ঘড়িটির সবচেয়ে বেশি দামের বিশ্ব রেকর্ড ভেঙে গিয়েছিলো ২০১৭ সালে। ওই বছর হাতঘড়ি রোলেক্স ডেটোনার দাম পড়েছিলো এক কোটি ৭৮ লাখ ডলার। এরপর ২০১৯ সালে গ্র্যান্ডমাস্টার চাইম ঘড়িটির দাম এটিকেও ছাড়িয়ে যায়। ওই বছর ঘড়িটি বিক্রি হয়েছিলো তিন কোটি ১০ লাখ ডলারে।
কিন্তু রোববার নিলামকারীরা বলে, গুরুত্বপূর্ণ হাতঘড়িগুলোর মধ্যে একটি হিসেবে স্টেইনলেস স্টিলে তৈরি এই ঘড়িটির মর্যাদা পুনরায় নিশ্চিত হয়েছে। ঘড়িটির চিরস্থায়ী ক্যালেন্ডার ক্রোনোগ্রাফ রেফারেন্স ১৫১৮।
নিলামকারী বলে, ঘড়িটি বিক্রি করতে মাত্র সাড়ে নয় মিনিট সময় লেগেছে। পাঁচজন দরদাতা ঘড়িটি কিনতে চেয়েছিলো। শেষ পর্যন্ত একজন টেলিফোন দরদাতা ঘড়িটি কিনে নেয়।
সুইজারল্যান্ডের জেনেভায় একটি হোটেলে নিলাম অনুষ্ঠান দেখতে ভিড় করে বেশ কয়েকজন সংগ্রাহক, ডিলার ও ঘড়ি প্রস্তুতকারক।
প্যাটেক ফিলিপ প্রায় ২৮০টি রেফারেন্সে এক হাজার ৫১৮টি ঘড়ি তৈরি করেছিলো। এগুলোর বেশিরভাগই হলুদ সোনা এবং প্রায় এক পঞ্চমাংশ ছিলো গোলাপি সোনা দিয়ে মোড়ানো।
নিলামকারীরা ঘড়িটিকে ‘প্রায় পৌরাণিক মর্যাদার একটি ঘড়ি’ বলে অভিহিত করেছে। ঐতিহাসিক তাৎপর্য, নকশা দক্ষতা, যান্ত্রিক উদ্ভাবন ও বিরলের দিক থেকে এটিতে চূড়ান্ত সন্নিবেশ ঘটেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৯০ লাখ নিউরনের ভার্চুয়াল মস্তিষ্ক বানালেন বিজ্ঞানীরা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একই দিকেই ঘুরছে মহাবিশ্বের বিরল গ্যালাক্সি-দল
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ব্রেস্ট ক্যানসারের চিকিৎসায় ভ্যাকসিন, বিজ্ঞানীদের অবিশ্বাস্য সাফল্য
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একমাস ধরে প্রতি রাতে দুধ ও গুড় একসঙ্গে খেলে কি হয়?
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে সমুদ্রতলে কিংবদন্তির শহর, ৭০০০ বছর আগের বিশাল প্রাচীরের সন্ধান
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মঙ্গল গ্রহে প্রথমবারের মতো বজ্রপাত শনাক্তের দাবি
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতে কেন খাবেন নিম পাতার রস?
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে কারণে বিশ্বের ধনীদের সবচেয়ে পছন্দের ঠিকানা দুবাই
১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘরেই তৈরি করুন খাঁটি গাওয়া ঘি
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাতারের এয়ার অ্যাম্বুল্যান্স ‘ভাসমান হাসপাতাল’, রয়েছে যেসব সুবিধা
১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিপদে পড়লে টানা তিন বছর ঘুমায় শামুক!
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টকে ভিতর থেকে সুরক্ষা দেয় যে ৫টি লাল ফল, গবেষণায় মিললো চমকপ্রদ উপকার
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












