এবার ট্রাম্পের স্টাইলে ব্রিটেনও অবৈধ ভারতীয়দের ধরে ফেরত পাঠাচ্ছে
, ১৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ৩১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি পায়ে শেকল পরিয়ে শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরানো হয়েছে। এবার সেই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্যও। অবৈধ অভিবাসী ধরতে তারা বিভিন্ন ভারতীয় রেস্তোরাঁ, কার ওয়াশের দোকান, নেল পার্লারে অভিযান চালাচ্ছে।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর ইংল্যান্ডের হামবারসাইড এলাকার একটি ভারতীয় রেস্তোরাঁ থেকেই সাত অবৈধ অভিবাসীকে ধরা হয়েছে। জানুয়ারি মাসজুড়ে ৮২৮টি জায়গায় অভিযান চালানো হয়েছে। চার্টার ফ্লাইটে করে অবৈধ অভিবাসীদের তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে মাদক অপরাধ, চুরি, সম্ভ্রমহরণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত অপরাধীও রয়েছে।
অবৈধ অভিবাসীদের ধরতে এই অভিযান নিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, তার বিভাগের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম এই বছরের জানুয়ারিতে আগের বছরের তুলনায় ৪৮ শতাংশ বেশি অভিযান চালিয়েছে। আগের বছরের তুলনায় গ্রেফতার হয়েছে ৭৩ শতাংশ বেশি। সে জানায়, এই অবৈধ অভিবাসীদের বেআইনিভাবে কাজে নিয়োগ করে তাদের শোষণ করা হচ্ছিল। গত একমাসে ৬০৯ জন অবৈধ অভিবাসীকে ধরা হয়েছে বলে জানিয়েছে সে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বৈধ পরিচয়পত্রহীন শ্রমিকদের নিয়োগ করার জন্য বিভিন্ন সংস্থাকে ১০৯০টি নোটিশ পাঠিয়েছে ব্রিটিশ সরকার। এসব ক্ষেত্রে নিয়োগদাতা দোষী সাব্যস্ত হলে প্রতি অবৈধ অভিবাসী শ্রমিকের জন্য ৬০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারে তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫০ দিনে ৬০০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ভারত সমর্থিত’ সাত সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে মুসলিম সহযাত্রীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আতঙ্ক ছড়ালো এক হিন্দুত্ববাদী
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তার সর্বনিম্ন পর্যায়ে ট্রাম্প
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ খোরাসান: সুপ্ত সম্পদের ভা-ার ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৭
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তানের দুটি শহরে ১৪৪ ধারা জারি
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তানের দুটি শহরে ১৪৪ ধারা জারি
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবৈধ অভিবাসীদের পোশাক ও মুখ তল্লাশি করতে পারবে যুক্তরাজ্যের পুলিশ
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানালো তার ছেলে
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের স্বর্ণের বিশাল মজুদ আবিষ্কার
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)