কুরবানি ঈদ সামনে রেখে জমে উঠেছে কামারপাড়া
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১৫ জুন, ২০২৪ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পশু কোরবানি দেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত অত্যাবশকীয় হয়ে ওঠে ছুরি, চাপাতি, বটির মতো যন্ত্রগুলো। তাই ঈদ আসার আগেই মানুষের আনাগোনা বেড়ে যায় কামারপাড়ায়। কেউবা আসেন নতুন ছুরি-চাপাতি কিনতে, কেউবা আসেন পুরনোগুলোই ঠিকঠাক করতে। ক্রেতাদের এই আনাগোনা ও কামারদের লোহা পেটানোর টুংটাং শব্দ যেন আওয়াজ দিচ্ছে আসন্ন ঈদেরই।
রাজধানীর কাওরান বাজার এলাকার কামারের দোকানগুলোতে সরেজমিনে ঘুরে দেখা যায় ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ততায় সময় পার করছেন তারা। কখনও ব্যস্ত হচ্ছেন ক্রেতাদের সঙ্গে দর কষাকষিতে, কখনোবা ব্যস্ত লোহা পেটাতে। এভাবেই চলছে তাদের সকাল থেকে রাত।
কামারপাড়া ঘুরে দেখা যায়, আকার ও মান অনুযায়ী ছুরি বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত। এর মধ্যে ছোট ছুরি১৫০ টাকা থেকে ২৫০ টাকা ও বড় ছুরি ৫০০ টাকা থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
মান ভেদে জবাই করার ছুরি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। কাঁচা লোহা দিয়ে তৈরি ছুরি ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি। আর স'মিলের করাত দিয়ে বানানো প্রতিটি ছুরি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়।
এদিকে ছুরি পিস হিসেবে বিক্রি হলেও চাপাতি বিক্রি হচ্ছে কেজি দরে। ওজন ও মান অনুযায়ী চাপাতি বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত। এর মধ্যে কাঁচা লোহা দিয়ে তৈরি চাপাতি পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে। আর স্প্রিং দিয়ে তৈরি চাপাতি পাওয়া যাচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা কেজিতে।
ছুরি, চাপাতি, বটি বিক্রির দোকানগুলোতে এসব যন্ত্র ছাড়াও কুড়াল, কোদাল, শাবল, কাঁচিসহ বিভিন্ন লোহার তৈরি যন্ত্রপাতিবিক্রি হয়ে থাকে। তবে ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগে কোন কোন যন্ত্রপাতির বিক্রি বেশি হয় এমনটা জানতে চাইলে বিক্রেতা নুরুন নবী বলেন, সারা বছর আমাদের এসব দোকানে প্রায় সব ধরনের যন্ত্রপাতিই বিক্রি হয়ে থাকে। তবে কোরবানির ঈদের আগে আমাদের এখানে ছোট ছুরি, জবাই ছুরি আর চাপাতিই বেশি বিক্রি হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভেনামি চিংড়ির পোনা আমদানির সব অনুমোদন স্থগিত
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন দিন পর আবারও অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় ৫ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উপাচার্য ও উপ-উপাচার্যদের পদত্যাগ দাবিতে চবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামাত নেতাদের লাগামহীন মন্তব্য, কারণ দর্শানোর নোটিশেই শেষ!
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাসে সাড়ে ৩ লাখ এনআইডির তথ্য বিক্রি করে আয় ১১ কোটি টাকা
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি-বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা নিয়ে প্রশ্ন সিপিডির
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মব-অভিযানের অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার বাতিল’
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই যোদ্ধাদের ‘দায়মুক্তি আইনের’ অনুমোদন উপদেষ্টা পরিষদে
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বর্তমান সরকার আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে, কমেনি’
১৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)