ক্ষতিগ্রস্ত আমদানিকারকরা, ভারত সীমান্তে পচছে বিপুল পেঁয়াজ
, ০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
সীমান্তে অন্তত ৩০ হাজার টন পেঁয়াজ এখন পচনের মুখে। বিশাল ক্ষতি এড়াতে ২ রুপি কেজিতে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। এর সত্যতা মিলেছে আমদানিকারকদের বক্তব্যেও। তারা বলছেন, এতে শুধু ভারতের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়নি, বাংলাদেশের অন্তত ৩০-৪০ জন বড় ব্যবসায়ী কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহ-সভাপতি ও আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, সরকারের এ সিদ্ধান্তে বাংলাদেশের বিপুলসংখ্যক ব্যবসায়ী কোটি কোটি টাকার ক্ষতির মুখে। কেননা, তারা অগ্রিম অর্ডার করে সীমান্তেও নিয়ে এসেছিল হাজার হাজার টন পেঁয়াজ। শেষ পর্যন্ত সরকার আইপি না দেওয়ায় তা খালাস করতে পারেনি। ভবিষ্যতের জন্য এটা খুব খারাপ নজির স্থাপন হয়েছে।
তবে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এটা উভয় দেশের ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের জন্য বড় বার্তা। ভবিষ্যতে ইচ্ছা করলেই কোনো বিশেষ গোষ্ঠী দেশের সাধারণ ভোক্তাকে জিম্মি করতে পারবে না।
এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. জামাল উদ্দীন বলেন, এর আগে ঢাকার শ্যামবাজার, বাবুবাজার, দিনাজপুরের হিলি ও চট্টগ্রামের খাতুনগঞ্জের বেশকিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে বছরের শেষ সময়ে হঠাৎ পেঁয়াজের দাম বাড়িয়ে ভারত থেকে আমদানিতে বাধ্য করত। এক্ষেত্রে ভারতেও এক ধরনের রপ্তানি সিন্ডিকেট গড়ে উঠেছিল। কিন্তু এবার আমাদের দেশের পেঁয়াজ ব্যবসায়ীদের হাতে ছিল বাজার নিয়ন্ত্রণের চাবিকাঠি। সিন্ডিকেট যখনই দাম বাড়ানোর চেষ্টা করেছে তখনই কৃষকরা তাদের হাতের পেঁয়াজ ছেড়ে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করেছে।
খোঁজ-খবর নিয়ে জানা গেছে, বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাসের ভিত্তিতে ভারতীয় ব্যবসায়ীরা সীমান্তে পেঁয়াজ মজুত করেছিলেন। বিশেষ করে ঘোজাডাঙ্গা, পেট্রাপোল, মাহাদিপুর ও হিলি সীমান্তে অন্তত ৩০ হাজার টন পেঁয়াজ মজুত করা হয়েছিল, যার বাজারমূল্য কোটি কোটি রুপি। সীমান্তে আটকে থাকা এসব পেঁয়াজ এখন পচতে শুরু করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, মাত্র ২ রুপি কেজিতে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন সেখানকার ব্যবসায়ীরা। ক্ষতি কমাতে ব্যবসায়ীরা প্রতিদিন শতাধিক শ্রমিক নিয়োগ দিয়ে ভালো পেঁয়াজ থেকে পচা পেঁয়াজ আলাদা করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাবরি মসজিদের জন্য অনলাইনে ৯৩ লাখ ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা এলো হুমায়ুনের বাড়িতে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্ধ হচ্ছে অবৈধ ফোন, কম দামে মোবাইল কেনার সুযোগ খুঁজছেন ক্রেতারা
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে -এনসিপি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি -এনবিআর চেয়ারম্যান
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী-নূন্যতম পাসের হার না থাকলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের মানুষ ১৯৭১ সালে তাদের দেখেছে -তারেক রহমান
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একদিনে বেড়েছে ৩০-৪০ টাকা, সরকার নির্বিকার
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনে বেশভূষায় নৌযান শ্রমিক, রাত নামলেই ভয়ংকর নৌদস্যু
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দরিদ্র পরিবারে শিশু-মৃত্যু বেশি, মায়েদের স্বাস্থ্যসেবায় বৈষম্য
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর্মির বিরুদ্ধে লড়বো, ঐক্যবদ্ধ থাকো’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)