ক্ষুদ্রঋণে প্রশিকায় বড় অনিয়ম
, ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
প্রশিক্ষণ, শিক্ষা ও কাজ-এই তিনের সমন্বয়ে প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা এখন দুর্নীতি, অনিয়ম, আর্থিক অসংগতি ও নেতৃত্বের দ্বন্দ্বে প্রায় ক্ষয়িষ্ণু প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ভালো কথার আড়ালে বিতর্কিত সব প্রকল্প নিয়ে সরব থাকা এ সংগঠনের কার্যক্রম এখন ক্ষুদ্রঋণ বিতরণে সীমাবদ্ধ। এ ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনায়ও চলছে লাগামহীন অনিয়ম। এছাড়া প্রধান নির্বাহী নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নিয়মকানুনের ধার ধারছে না।
অনুসন্ধানে জানা গেছে, নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) অনুমোদন ছাড়া সদস্যদের কাছ থেকে দীর্ঘদিন ধরে মেয়াদি আমানত সংগ্রহ করছে প্রশিকা। নিয়ম অনুযায়ী কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের আমানতের পরিমাণ নিজস্ব পুঁজির ৫০ শতাংশের বেশি হতে পারবে না। কিন্তু প্রশিকার পুঁজি যেখানে মাত্র ১৪ কোটি ৪৩ লাখ টাকা, সেখানে প্রতিষ্ঠানটি আমানত সংগ্রহ করেছে ৫৬ গুণেরও বেশি। এ ধরনের মেয়াদি আমানত সংগ্রহ গ্রাহকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছে এমআরএ। নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে মেয়াদি আমানত ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও সেটি পরিপালন করছে না প্রশিকা। বরং মাসিক সঞ্চয়, দ্বিগুণ মুনাফা, মাসিকভিত্তিক মুনাফা ও ‘লাখপতি স্কিম’Ñএসব নামে অনুমোদনবিহীন আমানত সংগ্রহ এখন তাদের রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছে।
প্রধান নির্বাহী (সিইও) নিয়োগ ও মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও ‘কর্মী নীতিমালা ও বেতন কাঠামো’র নিয়ম ভঙ্গ করে যাচ্ছে প্রশিকা। নীতিমালা অনুযায়ী অবসরের বয়সসীমা ৬৫ বছর এবং অবসরের পর সর্বোচ্চ দুই বছরের জন্য এক মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যায়। কিন্তু ২০১৮ সালে ৬৫ বছর পূর্ণ করা প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের চাকরি চুক্তিভিত্তিক রাখার পরিবর্তে তাকে নিয়মিত কর্মী হিসেবে বহাল রেখেছে বোর্ড। ২০২৩ সালের জুনে তার মেয়াদ আরো তিন বছর বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত করা হয়।
এমআরএর পক্ষ থেকে চিঠি দিয়ে বারবার তার নিয়োগকে ‘অবৈধ’ ঘোষণা করা হলেও প্রশিকা কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো নীতিমালা সংশোধন করে চুক্তিভিত্তিক নিয়োগের বাধ্যতামূলক এক মেয়াদের নিয়ম তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি। মূলত সিরাজুল ইসলামকে প্রধান নির্বাহী হিসেবে বহাল রাখতে প্রশিকার বোর্ডে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া গাড়ি ক্রয়, অফিস ভাড়া, কর্মকর্তাদের আর্থিক সুবিধা দেওয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে প্রশিকার বিরুদ্ধে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রংপুরে তিন মাসে ১৩ খুন, ৩৭ সম্ভ্রমহরণ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের গুজরাটে দেহব্যবসা চক্রের হাত থেকে ১২ বাংলাদেশি নারী উদ্ধার
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিচারকদের নিয়ে ইসির ৩০০ নির্বাচনি অনুসন্ধান কমিটি গঠন
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে নারী-শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাতের পথসভায় পুলিশ কর্মকর্তার সংগীত!
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীর ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপিদের সব কাজের এখতিয়ার দিলে সেখানে অনিময় হবেই
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে ঘরে ফিরবো আমরা’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে কি না তথ্য নেই -ডিএমপি
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)