গরমে বেঁকে গেছে ঢাকা-চট্টগ্রাম রেললাইন
, ২১ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০১, মে, ২০২৪ খ্রি:, ১৮ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
তীব্র তাপপ্রবাহে গাজীপুরের কালীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম রেললাইন বেঁকে গেছে। বর্তমানে তাপ নিয়ন্ত্রণ করার পর ওই রুটে ধীর গতিতে ট্রেন চলছে বলে জানা গেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করে আড়িখোলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিলীপ।
এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল রুটের আড়িখোলা স্টেশনের অদূরে চুয়ারিয়াখোলা এলাকার কাজী বাড়ি নামকস্থানে এ ঘটনা ঘটে।
আড়িখোলা রেলওয়ে স্টেশনের অধীনে কর্মরত কি-ম্যান বাদশা মিয়া বলেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে টহল ডিউটির পরামর্শ দিয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করে। পরে আড়িখোলা-পূবাইল স্টেশনের মাঝখানে চুয়ারিয়াখোলা এলাকার কাজী বাড়ি নামকস্থানে টহলরত রেলওয়ে কর্মচারীরা রেল বাঁকা দেখতে পান।
বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা দ্রুত ব্যবস্থা নেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনা এক্সপ্রেস ট্রেনটি আড়িখোলা রেলওয়ে স্ট্রেশনে অপেক্ষারত থাকে। পরে পানি, কচুরিপানা ও কাঁদা মাটি দিয়ে বেঁকে যাওয়া অংশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ঘন্টাখানেক পর ওই ট্রেনটি ধীর গতিতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল ৪টার দিকে তিতাস কমিউটার নামের আরও একটি ট্রেনও ধীর গতিতে ওই বেঁকে যাওয়া স্থান অতিক্রম করে।
দিলীপ চন্দ্র দাস জানায়, চলমান দাবদাহে অতিরিক্ত তাপমাত্রায় ঢাকা-চট্টগ্রাম রেল রুটের আড়িখোলা স্টেশনের অদূরে (পশ্চিমে) চুয়ারিয়াখোলা এলাকার কাজী বাড়ি নামকস্থানে অন্তত ১৫ ফুট রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, বিষয়টি জানার পর রেলওয়ে কর্মীরা ওই স্থানে পানি, কচুরিপানা ও কাঁদা মাটি দিয়ে বেঁকে যাওয়া অংশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পরে ওই অংশ মেরামতের পর দুটি ট্রেন ঘটনাস্থল দিয়ে ধীর গতিতে গন্তব্যে চলে গেছে। এছাড়া এ ঘটনায় ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের হামলায় জঞ্জালে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সারা দেশের তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতের পেঁয়াজেও লাগাম পড়েনি বাজারে, আমদানি বাড়ছে
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেয়ার হুঁশিয়ারি
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদেশি আগ্রাসী মাছ-কচ্ছপ ছেড়ে দেয়ায় চরম সংকট
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদেশি আগ্রাসী মাছ-কচ্ছপ ছেড়ে দেয়ায় চরম সংকট
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মর্টারশেল-গুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অপসংস্কৃতি থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধের দাবি
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এই সেই মর্টার শেল, যেগুলোর ভয়ে দখলদারদের অন্তর সর্বদা কম্পিত হয়
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমছে না পিঁয়াজের ঝাঁজ, সবজির দামে স্বস্তি নেই
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকে বাড়ছে কোটিপতির সংখ্যা
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গুলি লাগলে প্রথম ৩০ মিনিটে যা করবেন
১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)