গরু চোরাচালানে ক্ষতিগ্রস্ত দেশীয় খামারি, বন্ধ হচ্ছে খামার
, ১৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সীমান্তবর্তী সুনামগঞ্জে ভারতীয় গরু চোরাচালান বেপরোয়া রূপ ধারণ করেছে। ভারতের খামারে লালন-পালন করা গরু-মহিষ তুলনামূলকভাবে সস্তা হওয়ায় এগুলো অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে। চোরাকারবারির দৌরাত্ম্যে একের পর এক দেশীয় খামার লোকসানের মুখে বন্ধ হয়ে যাচ্ছে।
বিজিবি ও কাস্টমস সূত্রে জানা গেছে, গত এক বছরে সীমান্ত এলাকা থেকে হাজারের বেশি ভারতীয় গরু জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাদেসাদকপুর গ্রামের ইকবাল হোসেন স্নাতকোত্তর শেষ করে চাকরি না খুঁজে গরু মোটাতাজাকরণের খামার গড়ে তুলেছিলেন। ২৭ লাখ টাকার পুঁজির খামারে প্রথমে মুনাফা পেলেও ভারতীয় গরুর স্রোতে বাজারে দাম কমে গেলে তিনি লোকসানের মুখে পড়েন। ইকবাল হোসেন বলেন, চোরাচালানের গরুর কারণে আমরা টিকতে পারিনি। সাড়ে ৭ লাখ টাকা লোকসান গুনে খামার বন্ধ করতে বাধ্য হই।
একই অভিজ্ঞতা জানিয়েছেন সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের খামারি ও সুনামগঞ্জ ডেইরি অ্যাসোসিয়েশনের সহসভাপতি দারু মিয়া। তিনি বলেন, আমার খামারে ২২টি গরু ছিল। ভারতীয় গরুর কারণে বাজারে দাম নেমে যায়। লোকসানের কারণে খামার বন্ধ করতে হয়েছে। শুধু আমি নই, আমাদের গ্রামের মুজিব ও আমিন এগ্রো ফার্মও একই কারণে বন্ধ হয়ে গেছে।
প্রাণিসম্পদ বিভাগ ও খামারি সংগঠন কেউ নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি, কতগুলো খামার বন্ধ হয়েছে। তবে সবার এক কথা অবৈধ ভারতীয় গরুর আগ্রাসনে দেশীয় খামার ব্যবসা টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
বিজিবির তথ্যমতে, সীমান্তের ছয় উপজেলার মধ্যে সবচেয়ে বেশি চোরাচালান হয় দোয়ারাবাজার ও মধ্যনগর দিয়ে। বৈধতার আড়ালে এসব গরু বিক্রি হয় বোগলা বাজার, বাংলাবাজার, নরসিংহপুর ও মহেষখলা বাজারে।
টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সুনামগঞ্জ সভাপতি অ্যাড. খলিল রহমান বলেন, সীমান্ত দিয়ে দুই দিকেই চোরাচালান চলে। বিজিবি গরু জব্দ করলেও এটি বন্ধ হচ্ছে না। এদের আইনের আওতায় আনতে হবে, না হলে চিহ্নিত করে পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে। এতে খামারিরা রক্ষা পাবে, সরকারও রাজস্ব পাবে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত দুর্গম হওয়ায় টহল কার্যক্রমে কিছু প্রতিবন্ধকতা আছে। তবুও চোরাচালান রোধে আমরা দিন-রাত কাজ করছি। দোয়ারাবাজার সীমান্তের কাছাকাছি পশুর হাট থাকায় চোরাকারবারিরা সুবিধা নেয়। এসব হাট সরানোর প্রস্তাব দেওয়া হয়েছে। গত এক বছরে সীমান্ত থেকে প্রায় সাড়ে ৬ কোটি টাকার গরু জব্দ করেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভূমিকম্পে ঢাকায় ৫ লাখ বাড়ি ক্ষতির আশঙ্কা বেশি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশীয় গ্যাসক্ষেত্র বিদেশি কোম্পানিকে না দেয়ার দাবি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটের প্রতিবাদে শনিরআখড়ায় মহাসড়ক অবরোধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংককে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি -কাতারের প্রধানমন্ত্রী
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেবো’ হুমায়ুনকে হুমকি
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শীতের তীব্রতা বাড়ছে, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রের মায়ের মোবাইলে কুপ্রস্তাব জামাত নেতার!
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রায়েরবাজার থেকে ১১৪ জুলাই নিহতের লাশ উত্তোলন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাতের হিন্দু প্রার্থী নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












