গাজায় শিশুদের টিকার ১৬ লাখ সিরিঞ্জ প্রবেশে বাধা দিচ্ছে সন্ত্রাসী ইসরায়েল -ইউনিসেফ
, ২১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউনিসেফ জানিয়েছে, শিশুদের টিকা দেওয়ার সিরিঞ্জ এবং বেবি ফর্মুলার বোতলসহ অত্যাবশ্যকীয় সামগ্রী গাজায় প্রবেশে বাধা দিচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। এর ফলে যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাহায্য পৌঁছাতে সংস্থাগুলো ব্যর্থ হচ্ছে।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, আংশিক শান্তিচুক্তির মধ্যেই তারা শিশুদের ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু করেছে। তবে ১৬ লাখ সিরিঞ্জ এবং সোলার চালিত ফ্রিজ গাজায় প্রবেশ সমস্যায় পড়েছে। এসব টিকা সংরক্ষণের জন্য প্রয়োজন ওই ফ্রিজগুলো। সিরিঞ্জগুলো আগস্ট থেকে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
গত মঙ্গলবার ইউনিসেফ মুখপাত্র পিরেস বলেছে, সিরিঞ্জ এবং ফ্রিজকে সন্ত্রাসী ইসরায়েল ‘ডুয়েল-ইউজ’ হিসেবে বিবেচনা করছে। এই সামগ্রীগুলো কাস্টমস এবং তল্লাশি থেকে পার করানো খুব কঠিন, তবুও এগুলো জরুরি। ডুয়েল-ইউজ বলতে বোঝায় এমন সামগ্রী যেগুলোকে সামরিক ও সাধারণ উভয় কাজে ব্যবহার করা যেতে পারে বলে সন্ত্রাসী ইসরায়েল মনে করে।
গাজায় সাহায্য প্রবাহ পর্যবেক্ষণকারী ইসরায়েলি সামরিক শাখা কোগ্যাট তৎক্ষণাৎ মন্তব্য করেনি।
ইউনিসেফ গত রোববার গাজায় প্রথম টিকা দানের রাউন্ড শুরু করেছে। এর লক্ষ্য ৩ বছরের কম ৪০,০০০ শিশুকে পোলিও, জ্বর ও নিউমোনিয়ার টিকা দেয়া, যারা দু’বছর ধরে চলা গাজা যুদ্ধে নিয়মিত টিকা মিস করেছে। প্রথম দিনে ২৪০০ শিশুকে একাধিক টিকা দেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতীয়দের নাগরিকত্ব ত্যাগের সংখ্যা দিন দিন বাড়ছে
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলা, নিহত ৪
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রথমবারের মতো ২ কোটি টন ছাড়াবে মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়ে টানাপোড়েনে বিচারকরা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিল্লিতে বোমা হামলার পর থেকে হেনস্থার শিকার কাশ্মীরের মুসলিম ডাক্তাররা
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতে ঘন কুয়াশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে অসংখ্য বাস-ট্রাক-গাড়ি
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইসরায়েল প্রতিদিন যুদ্ধাপরাধ করে’
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ লেবাননে ইসরায়েলের ডজনখানেক বিমান হামলা, যুদ্ধবিরতি আরও নাজুক
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিম তীরে ২০১৭ সালের পর সর্বোচ্চ স্তরে ইসরায়েলি বসতি স্থাপন -জাতিসংঘ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় গাজায় ৮২ শিশু নিহত
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউক্রেন সংঘাতকে ব্যবহার করে ফিলিস্তিন ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমারা
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাগরিকত্ব বাতিলের ঝুঁকিতে যুক্তরাজ্যের ৯০ লাখ মুসলিম নাগরিক, ঝুঁকিতে আরও যেসব দেশ
১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)