চট্টগ্রামে জাল নোট বহনের দায়ে যুবকের ১৪ বছরের কারাদ-
, ২১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
জাল নোট বহনের দায়ে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। তার নাম আবুল কাশেম। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এই রায় দেয়। আবুল কাশেম কক্সবাজার জেলার উখিয়া থানার মরিচ্যা এলাকার আবুল বশরের ছেলে।
আদালতে নিযুক্ত সরকারি কৌঁসুলি মোরশেদুর রহমান চৌধুরী বলেন, জাল নোট রাখার দায়ে আদালত আবুল কাশেমকে ১৪ বছরের সশ্রম কারাদ-ের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করেছে। তাকে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে আদালত।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২২ এপ্রিল নগরের রাজাখালী ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার ২৮টি জাল নোট উদ্ধার করা হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। পরের বছরের ২৯ জুন এ মামলায় কাশেমকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। পাঁচ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেয়। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে আদালত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভূমিকম্পে ঢাকায় ৫ লাখ বাড়ি ক্ষতির আশঙ্কা বেশি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশীয় গ্যাসক্ষেত্র বিদেশি কোম্পানিকে না দেয়ার দাবি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটের প্রতিবাদে শনিরআখড়ায় মহাসড়ক অবরোধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংককে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এখনও অর্জিত হয়নি -কাতারের প্রধানমন্ত্রী
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বাবরি মসজিদ বানাতে গেলে বাবরের কাছে পাঠিয়ে দেবো’ হুমায়ুনকে হুমকি
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাবরি মসজিদ নির্মাণে এক ব্যক্তিই দিচ্ছেন ৮০ কোটি টাকা
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শীতের তীব্রতা বাড়ছে, দুর্ভোগে চরাঞ্চলের মানুষ
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছাত্রের মায়ের মোবাইলে কুপ্রস্তাব জামাত নেতার!
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রায়েরবাজার থেকে ১১৪ জুলাই নিহতের লাশ উত্তোলন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জামাতের হিন্দু প্রার্থী নন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)