চট্টগ্রাম বন্দর : ১৮ লাখের লিফট কেনা হলো ১.১৫ কোটিতে
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরের বিদ্যুৎ বিভাগে লিফট কেনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট সম্প্রতি অন্তত ছয়টি প্রকল্পে নিম্নমানের লিফট সরবরাহ করে এই চক্র কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। প্রকল্পের টেন্ডারে ‘এ’ গ্রেড লিফট সরবরাহ করার কথা উল্লেখ ছিল।
কিন্তু বাস্তবে সরবরাহ করা হয়েছে ‘সি’ ও ‘ডি’ গ্রেডের লিফট। দরপত্রে প্রতিটি লিফটের দাম ধরা হয়েছে প্রায় এক কোটি ১৫ লাখ টাকা। কিন্তু যেসব লিফট সরবরাহ করা হয়েছে, সেগুলোর বাজারমূল্য ১৮ লাখ টাকার মতো। অর্থাৎ, নিম্নমানের এসব লিফট সরবরাহ করার মাধ্যমে ছয় প্রকল্প থেকে হাতিয়ে নেওয়া হয়েছে সাত কোটিরও বেশি টাকা। আমার দেশ-এর অনুসন্ধানে এই দুর্নীতির তথ্য বের হয়ে এসেছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি টাকায় কেনা এসব নিম্নমানের লিফট ইতোমধ্যে একাধিক ভবনে স্থাপন করা হয়েছে। যেগুলো শুরু থেকেই নানা ধরনের জটিলতায় পড়ছে।
বন্দরের অভ্যন্তরীণ নথি ও প্রকল্প পর্যালোচনায় দেখা যায়, একই ধরনের অনিয়ম প্রায় সব দরপত্রেই ঘটেছে। ২০২২ সালে হওয়া এসব দরপত্রে অনিয়ম হয়েছে প্রায় সাত কোটি টাকার বেশি।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত একটি প্রতিষ্ঠানে এভাবে বছরের পর বছর ধরে একই ধরনের অনিয়ম চলা অত্যন্ত উদ্বেগজনক। দরপত্রে এক কোটি ১৫ লাখ টাকার লিফট চাওয়া হয়েছিল; কিন্তু ঠিকাদার দিয়েছেন ১৮ লাখ টাকার লিফট। বাকি টাকা যোগসাজশে আত্মসাৎ করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির স্পষ্ট দৃষ্টান্ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল, স্বস্তিতে আবেদনকারীরা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একের পর এক অনিয়ম-দুর্নীতিতে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের নাম
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাবন্দি সাংবাদিকদের মুক্তির জন্য ইউনূসকে সিপিজের আহ্বান
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আদালতের ঘাড়ে বন্ধুক রেখে অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দিত আ.লীগ’
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভোটে সৎ ব্যক্তিদের নির্বাচিত করলে দেশে দুর্নীতি কমবে’
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ৫ নির্দেশনা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩০০ বিচারক চেয়েছে সিইসি: নির্বাচনের ট্রেনে উঠে গেছি আমরা -সিইসি
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুর্নীতি লাখো মানুষের জীবনকে দমবন্ধ করে ফেলেছে -তারেক রহমান
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিশুর হাতে স্মার্টফোন দিয়ে অজান্তেই ডেকে আনছেন ভয়াবহ ক্ষতি
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১০ বছরের অপেক্ষার পর একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী!
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)