চাঁদে বসে গুগল সার্চ! ফাইবার অপটিক বসানোর ভাবনা নাসার
, ২১ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ আশির, ১৩৯১ শামসী সন , ০৩ মার্চ, ২০২৪ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
চাঁদকে নিয়ে এবার নতুন চিন্তাভাবনা বিজ্ঞানীদের। সেখানে ফাইবার অপটিক কেবল বসানোর চিন্তাভাবনা শুরু হয়েছে বিজ্ঞানী-মহলে। এ ব্যাপারে সংগৃহীত ডেটা নিয়ে চলছে পরীক্ষা-নিরীক্ষা। চন্দ্রপৃষ্ঠে ভূমিকম্প শনাক্ত করার জন্য এই চিন্তাভাবনা বলে জানা গেছে।
প্রকৃত ঘটনাটি কি?
জানা গেছে, চাঁদে ভূমিকম্পের মতো ঘটনা খতিয়ে দেখতে সিসমোলজিস্টদের একটি দল ইতিমধ্যে গবেষণা শুরু করেছে। আর তা খতিয়ে দেখতে তারা ফাইবার সিস-মিক নেটওয়ার্ক স্থাপনের উপর জোর দিয়েছে। এই গবেষণার সম্ভাব্য চ্যালেঞ্জগুলিও খতিয়ে দেখছে দলটির সদস্যরা। চাঁদের পৃষ্ঠে স্থাপিত সিসমোমিটার দ্বারা সংগৃহীত ডেটার মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে সিসমোলজিস্টদের দলটি।
জানা গেছে, বর্তমানে চাঁদের পৃষ্ঠে থাকা সিসমোমিটারগুলি অ্যাপোলে মিশনের সময় স্থাপন করা হয়েছিল। ১৯৬৯ থেকে ১৯৭৬ সালের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা প্রেরণ করেছে সিসমোমিটারগুলি। যন্ত্রগুলি সাত বছরে চাঁদের কাছাকাছি হাজার হাজার ভূমিকম্পের ঘটনা শনাক্ত করেছে বলে জানা গেছে।
পাওয়া তথ্যগুলি বিশ্লেষণ করে দেখা গেছে, ফাইবার সিস-মিক নেটওয়ার্ক চালু করা সম্ভব হলে চাঁদের গভীরের মূল কাঠামো সম্পর্কে আরও তথ্য জানা সম্ভব হবে। দেখা গেছে, সিসমোমিটারগুলি দূরের দিকে কার্যকলাপ প্রকাশ করেছে। যা, পৃথিবীতে দৃশ্যমান নয়। আর এ ব্যাপারে রয়ে গেছে রহস্য।
চাঁদের কম্পগুলি কেন পৃথিবী থেকে দৃশ্যমান নয়, সেটা জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা চাঁদের পৃষ্ঠে আরও সেসমোমিটার বসানোর পক্ষে করেছে সওয়াল। রহস্য উদঘাটনে ডিস্ট্রিবিউটেড অ্যাকোস্টিক সেন্সিং বা ডিএএস, একটি নতুন মুন নেটওয়ার্কের জন্য ডিটেক্টর এবং সেন্সরগুলির একটি সিরিজ চাঁদে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞানীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজায় ৫৭ হাজারের বেশি পরিবার চালাচ্ছে নারীরা -জাতিসংঘ
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ বানাতে চাওয়া বিধায়ককে বহিষ্কার করেছে কংগ্রেস
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবরি মসজিদ শহীদ দিবসে পুনরায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন - ৩ লক্ষ মানুষের গণজমায়েত
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
.অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ছে বসত-বাড়ি
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক ৩
০৭ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজার বিভিন্ন স্থানে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ভাঙারি হিসেবে পড়েছিলো দখলদারদের সামরিক যান।
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সতর্কবার্তা!
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বায়ুদূষণে পাকিস্তানের বছরে ক্ষতি ২২ বিলিয়ন ডলার
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করেছে যুক্তরাজ্যের অন্তত ৯টি বিশ্ববিদ্যালয়
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় জোর, সাবমেরিন তৈরীতে ঝুঁকছে তুরস্ক
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাজ্যে দুই বছরের মধ্যে বড় ভূমিকম্প
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)