চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
, ১৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
মন্ত্রিপরিষদসচিব, মুখ্য সচিব, জনপ্রশাসনসচিব, স্বরাষ্ট্রসচিবসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ অন্তত ২০টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবের দায়িত্ব পালন করছেন চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তারা (আমলা)।
প্রশাসনের পদোন্নতির সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সাত সদস্যের মধ্যে অন্তত চারজনই চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া। এতে নিয়মিত কর্মকর্তাদের পদোন্নতি-পদায়নসহ প্রশাসনের ‘লাগাম’ এখন চুক্তিভিত্তিক কর্মকর্তাদের হাতে।
চুক্তিতে নিয়োগ পাওয়া সচিবদের মধ্যে অন্তত ১০ জন কর্মকর্তা আছেন, যারা নিয়োগের আগে প্রায় এক যুগ ধরে ছিলেন প্রশাসনিক কাজকর্মের বাইরে। ফলে তাদের কেউ কেউ বর্তমান প্রশাসনের কাঙ্খিত ‘মেজাজ’ ধরতেই পারছেন না। এতে প্রশাসনের নিয়োগ, পদোন্নতি ও পদায়নে বাড়ছে বিশৃঙ্খলা। চুক্তির কারণে অনেক নিয়মিত কর্মকর্তাকে অবসরে যেতে হচ্ছে অতিরিক্ত সচিব পদ থেকেই। এতে প্রশাসনে নিয়মিত কর্মকর্তাদের মধ্যে প্রচ- ক্ষোভ ও হতাশা সৃষ্টি হচ্ছে।
গত পাঁচ মাসে অন্তত ২৪ জন গ্রেড ১ ও অতিরিক্ত সচিব অবসরে গেছেন। তাদের কয়েকজনের সঙ্গে আলাপ করে এমন তথ্য জানা গেছে।
এ ব্যাপারে প্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার বলেন, এখনকার চুক্তিতে থাকা কর্মকর্তাদের মধ্যে অনেকে গত ১৫ বছর নানাভাবে বঞ্চিত ছিলেন। তবে তাদের কয়েকজন দপ্তর ভালোভাবে চালাতে পারছেন না।
যাঁরা ভালো করছেন না, সরকারের উচিত তাদের চুক্তি বাতিল করা। চুক্তির কারণে নিয়মিত কর্মকর্তাদের পদোন্নতি ব্যাহত হয়। এ কারণে তাদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।
প্রশাসনের কর্মকর্তাদের অভিযোগ, দীর্ঘ সময় প্রশাসনের বাইরে থাকায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া এসব সিনিয়র সচিব ও সচিব স্বাভাবিক কর্মকা-ে ‘অ্যাডজাস্ট’ করতে পারছেন না। তারা এখনো সেই ১৫ বছর আগে তাদের রেখে যাওয়া প্রচলিত নিয়মে প্রশাসন পরিচালনা করার চেষ্টা করছেন। এমনকি তারা তাদের ব্যাচমেটদের (বিসিএস ১৯৮২ নিয়মিত) নিয়ে একটি বলয় তৈরি করে রেখেছেন, যাতে অন্যান্য ব্যাচের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তারা প্রশাসনের লাগামে হাত দিতে না পারেন। এসব কারণে কর্মকর্তাদের মধ্যে আস্থাহীনতা তৈরি হওয়ায় ব্যাহত হচ্ছে প্রশাসনের স্বাভাবিক কর্মকা-। মাঠ প্রশাসনে ডিসি নিয়োগে দক্ষ ও যোগ্য কর্মকর্তা খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাবরি মসজিদের জন্য অনলাইনে ৯৩ লাখ ও ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা এলো হুমায়ুনের বাড়িতে
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্ধ হচ্ছে অবৈধ ফোন, কম দামে মোবাইল কেনার সুযোগ খুঁজছেন ক্রেতারা
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে -এনসিপি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি -এনবিআর চেয়ারম্যান
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী-নূন্যতম পাসের হার না থাকলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের মানুষ ১৯৭১ সালে তাদের দেখেছে -তারেক রহমান
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একদিনে বেড়েছে ৩০-৪০ টাকা, সরকার নির্বিকার
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনে বেশভূষায় নৌযান শ্রমিক, রাত নামলেই ভয়ংকর নৌদস্যু
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দরিদ্র পরিবারে শিশু-মৃত্যু বেশি, মায়েদের স্বাস্থ্যসেবায় বৈষম্য
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর্মির বিরুদ্ধে লড়বো, ঐক্যবদ্ধ থাকো’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












