চেতনানাশক খাইয়ে সিএনজি ছিনতাই, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
, ১৭ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানী ঢাকা ও মুন্সীগঞ্জে ধারাবাহিক অভিযান পরিচালনা করে সিএনজি ছিনতাইয়ের একটি সংঘবদ্ধ চক্রের ৯ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
ডিবি সূত্রে জানা যায়, ১ অক্টোবর ভোর মোহাম্মদপুরে বাস স্ট্যান্ডে চা খাচ্ছিলেন সিএনজি চালক শাহজালাল। এক অপরিচিত যাত্রী ৩০০ টাকায় আটি বাজার যাওয়ার কথা বলে গাড়ি ভাড়া করে। ওই যাত্রী তখন কৌশলে সিএনজি চালকের চায়ে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয় । সিএনজি চালক চা খাওয়া শেষে যাত্রীকে নিয়ে রওনা করার কিছুক্ষণের মধ্যে সে প্রচন্ড ঘুম অনুভব করে। তখন বসিলা মেট্রো হাউজিং গেটের কাছে গাড়ি থামাতেই শাহজালাল অচেতন হয়ে পড়ে। চক্রটি তাকে রাস্তায় ফেলে সিএনজি, মোবাইল ও মানিব্যাগের ৩ হাজার ৫৫০ টাকা নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে চক্রটি সিএনজি চালকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে সিএনজির মালিক জয়কে ফোন করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দেয়া বিকাশ নম্বরে জয় ৬০ হাজার টাকা পাঠান। এরপর একই তারিখে রাতে চক্রটি জয়কে পুনরায় ফোন দিয়ে জানান সিএনজিটি মোহাম্মদপুর থানাধীন বুদ্ধিজীবি কবর স্থানের সামনে রাস্তার ওপর রাখা আছে। পরে জয় গিয়ে সেখান থেকে সিএনজিটি উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় গত ৬ নভেম্বর একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
ডিবি সূত্রে আরও জানা যায়, এ ঘটনার প্রেক্ষিতে ডিবি তেজগাঁও বিভাগের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে। অতঃপর জুমুয়াবার দুপুরে রাজধানীর ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে করিম মিয়া, মান্নান খান, মনসুর ওরফে মোশারফ, মজিবর, জসিম, মনিরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য মতে একই দিন দুপুরে আরেকটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের মূল হোতা জামাল হোসেন, তৌহিদুল ইসলাম রবিন ও ইউনুসকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে দুইটি সিএনজি, ১ হাজার ৯০০ পিস চেতনানাশক ট্যাবলেট এবং নগদ এক লক্ষ টাকা উদ্ধার করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্ধ হচ্ছে অবৈধ ফোন, কম দামে মোবাইল কেনার সুযোগ খুঁজছেন ক্রেতারা
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে -এনসিপি
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা ঋণের ফাঁদে পড়ে গেছি -এনবিআর চেয়ারম্যান
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী-নূন্যতম পাসের হার না থাকলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের মানুষ ১৯৭১ সালে তাদের দেখেছে -তারেক রহমান
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ
০৯ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একদিনে বেড়েছে ৩০-৪০ টাকা, সরকার নির্বিকার
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিটিআরসি ঘেরাও করে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনে বেশভূষায় নৌযান শ্রমিক, রাত নামলেই ভয়ংকর নৌদস্যু
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দরিদ্র পরিবারে শিশু-মৃত্যু বেশি, মায়েদের স্বাস্থ্যসেবায় বৈষম্য
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর্মির বিরুদ্ধে লড়বো, ঐক্যবদ্ধ থাকো’
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঝুঁকিতে চামড়া ও সিরামিক খাত
০৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)