জার্মানিতে সাহরি ও ইফতার
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ আশির, ১৩৯২ শামসী সন , ৩০ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
ইউরোপের অন্যান্য দেশের মুসলমানদের মতোই জাকজমক হয়ে থাকে জার্মান মুসলমানদের ইফতার। পবিত্র রমাদ্বান শরীফ মাসে স্থানীয় মসজিদ অথবা মুসলিম কমিউনিটি হলগুলো হয়ে ওঠে জার্মানিতে বসবাসরত মুসলমানদের মিলন মেলা। এখানে খুবই কম মসজিদের সংখ্যা। সেই সাথে বিধর্মীদের রাষ্ট্রীয় আইনের কারণে বাইরে শোনা যায় না আযানের শব্দ। আযানের ধ্বনি শুনে ইফতারের সুযোগ এখানে প্রায় নেই বললেই চলে।
তুর্কি প্রভাবিত কমিউনিটিগুলোতে ইফতারের সময় রোযা ভাঙতে খেজুরের পরিবর্তে খাওয়া হয় জলপাই। সাথে থাকে নানা রকম জুস আর সুন্নতি ফল তাজা খেজুর।
দস্তরখানে থাকে রমাদ্বান পিদে, রমাদ্বান কিবাবি, পেস্ট্রি, পুডিং, মিষ্টি হালুয়া ও বাকলাভার মত মুখরোচক খাবার। এখানকার ইফতারে দেখা মেলে বিভিন্ন রকম স্থানীয় খাবার। ডনের কেবাব, প্রেজেল ও কেহসু স্পেজেল, কার্টোফেল পাফার, ওয়াইনারশিনজলের মত জার্মান খাবারেরও আছে বেশ কদর। ইফতারিতে টার্কিশ জার্মানদের পছন্দ মিষ্টি জাতীয় খাবার কাবাক তাতলিশি।
জার্মানিতে পবিত্র রমাদ্বান শরীফ মাস শুরুর কোন সার্বজনীন তারিখ ঘোষণা হয় না। ফলে কবে থেকে রোযা শুরু করা হবে সেটা নিয়ে থাকে অনিশ্চয়তা। দেশটিতে ১৫ ঘন্টার বেশি হয়ে থাকে রোযার সময়।
জার্মানিতে প্রথম মসজিদ তৈরি হয় ১৯১৫ সালে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে উল্লেখযোগ্য হারে বেড়েছে মুসলমানদের সংখ্যা। অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ মসজিদের মিনার থেকে ভেসে আসা আযানের শব্দেই ইফতার করতে পারবেন জার্মান মুসলমানরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আফ্রিকা ভেঙে সৃষ্টি হচ্ছে এক নতুন মহাসাগর
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌমাছির বিষে এক ঘণ্টায় ধ্বংস স্তন ক্যানসার কোষ
০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১৩ বছরের অপেক্ষার পর দেখা মিললো বিশ্বের সবচেয়ে বিরল ফুলের
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানের উচ্চতা স্বাভাবিকভাবে বাড়বে যে ৩ ফলের রসে
০৪ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শুক্র গ্রহে একদিন পৃথিবীর এক বছরের চেয়েও দীর্ঘ
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ ঘণ্টা না খেয়ে থাকলে নিজেকে পরিষ্কার করতে শুরু করে মস্তিষ্ক -গবেষণা
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাম দিয়েই জমির মালিকানা যাচাই করবেন যেভাবে?
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হারিয়ে যাওয়া সুপারনোভার সন্ধান, পথ দেখালো ইসলামের স্বর্ণযুগের আরবি কবিতা
০২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোন বাদামের কেমন পুষ্টিগুণ, খাবেনই-বা কতটুকু?
০১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৃথিবীতে প্রাণের প্রাচীনতম নিদর্শন আবিষ্কার!
৩০ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইসবগুলের ভুসি কতটা কার্যকর?
৩০ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাকাশে এক নীরব সহযাত্রী পেলো পৃথিবী, উদ্বিগ্ন বিজ্ঞানীরা
২৯ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












