নির্যাতনের অভিযোগ:
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
, ০৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডেকে নিয়ে জাহাঙ্গীর আলম নামে একজনকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেন।
আদালত মামলাটি গ্রহণ করে শাহবাগ থানার ওসি’কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি এ তথ্য জানান।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের জুলাইযোদ্ধা জাহাঙ্গীর আলম। তিনি গত বছরের ১৮ জুলাই কাঁচপুর ব্রিজ এলাকায় ‘পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে’ গুলিবিদ্ধ হন। জুলাই ফাউন্ডেশন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সাহায্যে এগিয়ে আসে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৭ মে দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর আলম জুলাই ফাউন্ডেশনের অফিসে যান। সেখানে গিয়ে তিনি আসামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। অনুদান চেয়ে তিনি কিছু দালিলিক প্রমাণ দাখিল করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, আসামিরা জুলাই ফাউন্ডেশনে একটি আলোবিহীন কক্ষে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে মারধর শুরু করেন। এ সময় জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি সজোরে তার মাথা বরাবর আঘাত করা হয়। এতে ভুক্তভোগী জাহাঙ্গীর অজ্ঞান হয়ে যান। দীর্ঘ সময় পর জ্ঞান ফিরে এলে আসামিরা ফের তাকে মারধর শুরু করেন।
আরও বলা হয়, জাহাঙ্গীরকে ভুয়া জুলাইযোদ্ধা- এই কথা বলার জন্য চাপ প্রদান করেন তারা। এসময় তার মোবাইল কেড়ে নেয়া হয়। তার অনলাইনের বিভিন্ন পোস্ট ও ছবি দেখে আবারও এলোপাথাড়ি কিল-ঘুষি মারা হয়। তারা জানতে চান, বিএনপি নেতার সঙ্গে তার ছবি কেন। পরে আসামিরা জোরপূর্বক তার ডান হাতে একটি ইনজেকশন পুশ করেন। অচেতন অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেন। পরে তিনি নারায়ণগঞ্জের খানপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একের পর এক অনিয়ম-দুর্নীতিতে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের নাম
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাবন্দি সাংবাদিকদের মুক্তির জন্য ইউনূসকে সিপিজের আহ্বান
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আদালতের ঘাড়ে বন্ধুক রেখে অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দিত আ.লীগ’
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভোটে সৎ ব্যক্তিদের নির্বাচিত করলে দেশে দুর্নীতি কমবে’
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি ৫ নির্দেশনা
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩০০ বিচারক চেয়েছে সিইসি: নির্বাচনের ট্রেনে উঠে গেছি আমরা -সিইসি
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুর্নীতি লাখো মানুষের জীবনকে দমবন্ধ করে ফেলেছে -তারেক রহমান
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিশুর হাতে স্মার্টফোন দিয়ে অজান্তেই ডেকে আনছেন ভয়াবহ ক্ষতি
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১০ বছরের অপেক্ষার পর একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী!
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনের শঙ্কায় পে-স্কেল দ্রুত নিষ্পত্তির তাগিদ
১০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)